dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


খুটাখালীতে জমে উঠছে কোরবানীর হাট, পশুর চেয়ে ক্রেতা বেশি

দৈনিক অনুসন্ধান    |    ০৮:২৯ পিএম, ২০২২-০৭-০৩

খুটাখালীতে জমে উঠছে কোরবানীর হাট, পশুর চেয়ে ক্রেতা বেশি

 

সেলিম উদ্দীন,কক্সবাজার 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। এবারে পশুর চেয়ে ক্রেতাদের আনাগোনাও বেড়েছে।

মহাসড়কে যানজট ও নানা অপ্রতীকর ঘটনা এড়াতে আগে থেকেই জানিয়ে দিয়েছে খুটাখালী ব্রীজের পূর্বপাশে পশুর হাটে বেচাকেনা হবে কোরবানির পশু। যেখানে এসেছে প্রায় তিন লাখ টাকা দামের বড় গরু ও  নানা রঙের ছোট-বড় গরু-মহিষ ও ছাগল।

বিক্রেতারা জানিয়েছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পশু এসেছে এ হাটে। পাশাপাশি এসেছে পাহাড়ি গরু, ফলে খুটাখালীর কোরবানী পশুর হাটে এবার পশুর দাম চড়া বলে মনে করছেন ক্রেতারা। 

জানা গেছে, চলতি বছর লাখ টাকা দামে পশুর হাট ইজারা দেয়া হয়েছে। বিগত সময়ে পশুর হাট বসেছে মহাসড়কের কিশলয় স্কুলের পশ্চিম পাশে। ঐসময় ইজারাদার ও পুলিশের সাথে যানজট নিয়ে সংঘর্ষ হয়। 

বিষয়টি আমলে নিয়ে প্রশাসন গত ২ বছর পূর্বে খুটাখালী ব্রীজের পূর্ব পাশে পশুর হাট বসানোর অনুমতি-ইজারা প্রদান করেন। ইউনিয়নের একমাত্র অস্থায়ী পশুর হাট হিসাবে আশ-পাশের লোকজন এখান থেকে কোরবানির পশু ক্রয় করছেন।

রবিবার সরজমিন দেখা গেছে, দেশীয় ও পাহাড়ি  কোরবানির গরু হাটে তোলা হয়েছে। এসময় ক'জন বিক্রেতারা সাথে কথা হলে তারা জানান, দেশী-পাহাড়ি গরু খুটাখালী পশুর হটে তোলা হয়েছে। সারিবদ্ধভাবে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে হাজারো গরু-মহিষ। বিক্রেতারা গরু-মহিষের পরিচর্যা ও বিক্রয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। 

জানতে চাইলে ডুলাহাজারার গরু ব্যবসায়ী আলী হোছন বলেন, চাহিদার চেয়ে বেশি গরু হাটে এসেছে। কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে যে হারে গরু আনা হচ্ছে সে তুলনায় কেনাবেচা কম  হবে বলে তিনি মনে করছেন। যার ফলে দাম নিয়ে শঙ্কিত তিনিসহ ব্যবসায়ীরা। 

অপরদিকে একাধিক ক্রেতাদের সাথে আলাপকালে জানা যায়, কোরবানী হাটে বেশি পশু আসা শুরু করায় তাদের ধারণা এবার পশুর দাম সহনীয় থাকবে। তবে পশুর হাটে বেঁচা-কেনার জন্য প্রচুর পরিমাণে গরু আসতে শুরু করায় ইজারাদাররাও বেশ খোশ মেজাজে রয়েছে। তারা আশা করছেন এবার পশু কেনাবেচা বিগত সময়ের রেকর্ড অতিক্রম করবে। 

পশু ব্যবসায়ীরাও এ ব্যাপারে একমত পোষণ করে বলেন, বাজারে বিভিন্ন আকারের গরু-মহিষের উপস্থিতির কারণে আশাকরি দাম সহনীয় হবে।

তবে চড়া দামের কারনে কোরবানি বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এবার কোরবানি বাজারকে ঘিরে উল্লেখযোগ্য তেমন কোন প্রতিবন্ধকতা নেই বলে সংশ্লিষ্টদের অভিমত। 

চকরিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্ধারিত পশুরহাট ছাড়া অবৈধ হাট গড়ে তোলে জনদুর্ভোগ সৃষ্টি কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্যও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, কোরবানী পশুর হাটে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল রাখা হয়েছে। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের ব্যাপারে পুলিশের উর্ধ্বতন মহলের নির্দেশ রয়েছে।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর