শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৫৫ পিএম, ২০২৩-০৭-৩১
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে চার কেজি হেরোইনসহ সাবেরা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃত সাবেরা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের সুজনপাড়া গ্রামের মহবুলের স্ত্রী।
রবিবার বিকালে তাকে শাজাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুজনপাড়া এলাকা থেকে আটক করা হয়।
সোমবার (৩১ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। র্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চার কেজি হেরোইনসহ সাবেরা বেগমকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনববগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে বলেও জানায় র্যাব।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited