dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বান্দরবান আলীকদমে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট, শুভংকরের ফাঁকিতে কর্তৃপক্ষ

দৈনিক অনুসন্ধান    |    ১২:১৭ এএম, ২০২১-০৪-২৫

বান্দরবান আলীকদমে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট, শুভংকরের ফাঁকিতে কর্তৃপক্ষ

জমির  উদ্দিন, আলীকদম উপজেলা প্রতিনিধিঃ-
বান্দরবান আলীকদমে খাবার বিশুদ্ধ পানির তীব্র সংকটের মধ্যে মানবেতর জীবন যাপন করছে এ উপজেলার জনসাধারণ। পানির শূন্যতা বিরাজ করছে উপজেলার বিভিন্ন এলাকায়। স্থাপিত বেশিরভাগ রিংওয়েল ও টিউবওয়েল পানি শূন্যতায়, চরম দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।
এরমধ্যে দুর্গম পাহাড়ি এলাকায় উপজাতি অধ্যুষিত অঞ্চলের চিত্র খুবই ভয়াবহ। প্রতি বছর শুষ্কমৌসুমে আলীকদম উপজেলায় পানীয় জলের সংকট থাকলেও সমাধানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এ ব্যাপারে  তেমন উল্লেখযোগ্য কোন উদ্যোগ থাকে না, সেই সাথে উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঝিরি-ছড়া, খাল ও নদীর পানি ব্যবহার করছে বেশিরভাগ পরিবার। তীব্র তাপদাহে এসব উৎসের পানিও দূষিত হয়ে পড়ে। ফলে বর্তমানে খাবার পানির প্রকট সংকটে পড়েছে দুর্গম এলাকার বাসিন্দারা।
অনুসন্ধানে জানা গেছে, এলজিইডি কিংবা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে যেসব প্রকল্প নেওয়া হয় তা সদরকেন্দ্রিক। তাছাড়া এ দু'টি সরকারি প্রতিষ্ঠান পানির উৎসসৃষ্টির প্রকল্পগুলো নিলেও তা বাস্তবায়ন করে বৃষ্টি শুরু হওয়ার পর। যাতে ৩০-৪০ ফুট মাটির গভীরে গেলেই পানি পাওয়া যায়। চলতি অর্থবছরে আলীকদম এলজিইডি থেকে উপজেলা সদরে ৫টি রিংওয়েল স্থাপনের জন্য ২২শে এপ্রিল ২০২১এ বিজ্ঞপ্তি প্রচার করেছে। সেসব প্রকল্প স্থাপনে দরপত্র খোলার তারিখ দেখানো হয়েছে আগামী ৬ই মে ২০২১। প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে ৪৫ দিন। সে হিসাবে বোঝাই যাচ্ছে প্রকল্প বাস্তবায়নে চলতি অর্থবছরের জুন মাসও শেষ হয়ে যাবে, শুরু হবে বর্ষা মৌসুম।
এভাবেই শুভংকরের ফাঁকির মাধ্যমে এই উপজেলার মানুষের পানীয় জলের সমস্যার সমাধান অমীমাংসিত  রয়ে যায় বার বার। 
তাই জনসাধারণের আকূল আবেদন,  বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যৌক্তিক সমাধান দিয়ে এ জনপদের মানুষের পানীয় জলের সমস্যার নিরসন করা হউক।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর