শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৫৯ পিএম, ২০২৩-০৫-৩১
মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মালিক বিহীন বার্মিজ মদ এবং সিগারেট উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ১টা ৩০ মিনিটের সময় ১১ বিজিবির ব্যাটালিয়ন হতে আনুমানিক ১১কিলোমিটার দক্ষিন পশ্চিমে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মন্দিরের পাশে সোনাইছড়ি মগপাড়া নামক স্থান হতে বার্মিজ সিগারেট ও মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পরিমাণ হচ্ছে Oris সিগারেট ১২,৪২০ প্যাকেট, Capital সিগারেট ৭২৯ প্যাকেট, Manshal Rum মদ ৩২০ বোতল।
উদ্ধারকৃত সিগারেট ও মদের বাজার মুল্য প্রায় অর্ধ কোটি টাকার কাছাকাছি হতে পারে বলে জানা গেছে।
আটককৃত মাদক এবং সিগারেট গুলো বতর্মানে ব্যাটালিয়ন সদরে হেফাজতে রয়েছে পরবর্তী কার্যক্রমের জন্য।
উল্লেখ্য নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিমের সার্বিক দিক নির্দেশনায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে বিজিবি সদস্যরা কঠোর পরিশ্রম করে আসছে। মিয়ানমার থেকে চোরাই পথে আসা, গরু, ইয়াবা, সুপারি,,বিভিন্ন ব্রান্ডের সিগারেট এবং হরেক রকম মদ বাংলাদেশের ভিতরে প্রবেশের বিরুদ্ধে সর্বদা সজাগ দৃষ্টি রাখছে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি।
সংবাদ প্রেরক
মু. মুবিনুল হক মুবিন
উপজেলা প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited