শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৩৭ পিএম, ২০২৩-০৩-১৮
সাখাওয়াত হোসেন তুহিন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় শনিবার বিকেলে উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রতিটি পরিবারকে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি ছোলা, ৩ কেজি পেঁয়াজ, ১কেজি খেজুর,১কেজি মুড়ি,১ কেজি ডালসহ প্রতি পরিবারকে ১০ কেজির একটি করে প্যাকেটে দেয়া হয়।
এরআগে বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী নায়েব আলী মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এ সময় তিনি বলেন, রমজানের শিক্ষা হচ্ছে সিয়াম সাধনা করা, জনগণের সেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কল্যানমুলক কাজ করা। আহসান হাবীব শামীমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরিজ এটন, মমিনুল হক মুন্সী, কৃষকলীগ নেতা মোঃ মহসিন হাসান, ইউপি সদস্য মোঃ বাদশা প্রমুখ।
সাখাওয়াত হোসেন তুহিন
মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি
তারিখ ১৮/০৩/২০২৩ইং
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited