dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


রাসিক নির্বাচনে ২নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধার সন্তান জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী আলী রেজা রাজিব

দৈনিক অনুসন্ধান    |    ০২:৩৭ পিএম, ২০২৩-০৪-০৪

রাসিক নির্বাচনে ২নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধার সন্তান জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী আলী রেজা রাজিব


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ 

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ডে ওয়ার্ডে বইছে ভোটের হাওয়া। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনকে ঘিরে রাসিক এর প্রতিটি মহল্লায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থীরা। সিটি করপোরেশন নির্বাচনের রাসিক এর ২নং ওয়ার্ডের নতুন কাউন্সিলর প্রার্থী হিসেবে আলী রেজা রাজিব নির্বাচনে প্রচারনায় এগিয়ে আছেন।

জানা যায় , কাউন্সিলর প্রার্থী আলী রেজা রাজিব এই এলাকার কৃতি সন্তান, পিতা বীর মুক্তিযোদ্ধা সে দীর্ঘদিন থেকে সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। সবর্দা সুখে-দুখে তার ওয়ার্ডবাসীর পাশে ছিলেন রাজিব। করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব যখন নাজেহাল তখনও দেশের দুর্দিনে অসহায়দের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এর আলোকে এই ওয়ার্ডের সকলে সম্মিলিতভাবে রাজিবের পক্ষে কাজ করছে।

স্থানীয়রা জানান, রাজিব একজন সৎ ও যোগ্য ছেলে। সে কাউন্সিলর হলে এই ওয়ার্ডবাসি তৃপ্ত হবে, উপকৃত হবে, থাকবে উন্নয়নের ধারাবাহিকতা। বেশ কয়েক জনের মন্তব্য বর্তমানে ইয়াং জেনারেশন সব কিছুতে ভাল কাজ করছে। তাই আমাদের এই ২ নং ওয়ার্ডে আলী রেজা রাজিবকে আগামীর কাউন্সিলর হিসেবে দেখতে চাই। আলী রেজা রাজিব এর প্রচারনার সময় এলাকার সাধারণ জনগনের পাশা-পাশি উপস্থিত থাকছেন ২ নং ওয়ার্ডের, গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে রাজিবকে বিজয়ী করতে উৎসুক মহিলা ও যুব সমাজের ভীড় যেন এই এলাকাকে করেছে প্রানবন্ত ।

তারা বলেন, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থান ও সর্বোপরি আমাদের মহান মুক্তিযুদ্ধে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নেতৃত্বের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। যুগে যুগে তরুণেরা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের নেতৃত্বের গুণে ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে। তরুণদের চেতনায় রাজনীতিতে পরমতসহিষ্ণুতা, সহনশীলতা জাতির ভিত্তি। হোক সেটা জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, পররাষ্ট্রনীতি কিংবা অন্য কোনো বিষয়ে। সেদিক বিবেচনা করে হলেও রাসিক এর ২নং ওয়ার্ডে আলী রেজা রাজিবকে আগামীর কাউন্সিলর হিসেবে দেখতে চাই বলে ব্যাক্ত করেন স্থানীয়রা।

কাউন্সিলর প্রার্থী আলী রেজা রাজিব জানান, প্রতিটি মহল্লা ঘুরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সকলের দোয়া, সহযোগিতা ও ভোট চাচ্ছি। সবর্দা সুখে-দুখে তার ওয়ার্ডবাসীর পাশে ছিলাম আছি এবং থাকবো। নির্বাচনী মাঠে আমার ফিল্ড ভালো আছে। এখন পর্যন্ত জনগনের সার্পোটও ভালো আছে। বিশেষ করে নারী ও যুবকরা আমার জন্য কাজ করে যাচ্ছেন। সুতরাং আমি আশাবাদী জনগনের ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ পাবো। বিশেষ করে আধনিক রাজশাহীর রূপকার নগর পিতা এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতকে আরো শক্তিশালী করে এই ২ নং ওয়াার্ড তথা রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে চাই।

উল্লেখ্য, ৩ এপ্রিল ২০২৩ রাজশাহী সহ ৫ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানান, ৫ সিটির ভোটের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এসব নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে এবং প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। ভোটগ্রহণের হালনাগাদ তথ্য কর্মকর্তারা ট্যাবের মাধ্যমে কমিশনকে জানাবে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, বাছাই ২৫ মে ও ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর