শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ০৯:৪৮ পিএম, ২০২৩-০৪-১৭
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান (ন্যাশনাল পার্ক) পরিভ্রমণ ও অভিজ্ঞতা বিনিময় সভা সম্পন্ন হয়েছে।
১৭ এপ্রিল (সোমবার) সকালে ইউএসএআইডি'র সহযোগিতায় ন্যাচার কনজারভেশন নেকম ইকো লাইফ প্রকল্প কতৃক বাস্তবয়িত কর্মসূচী জাতীয় উদ্যান এলাকা, পরিবেশ ক্লাব ও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বন ও জীব-বৈচিত্র সংরক্ষনে ছাত্রছাত্রীদের সচেতনতা বিষয়ক পরিভ্রমণ ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে বিশদ বর্ণনা ও সরেজমিনে ব্যাখ্যা করেন নেকম উপ-প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান ও ফাঁসিয়াখালী সহকারী বন সংরক্ষক শিতল পাল।
এছাড়াও পাহাড়ী পথ পরিভ্রমন শেষে সকল ছাত্র ছাত্রীরা তাঁদের মনের অনুভূতি প্রকাশ করেন এবং বন ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন।
উক্ত সচেতনতামূলক কর্মসূচীতে সভাপতিত্ব করেন মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন।
ফাঁসিয়াখালী সহ- ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদেরকে পড়ালেখার পাশাপাশি ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বন, পরিবেশ ও জীব-বৈচিত্র রক্ষায় সচেতন থাকার অনুরোধ করেন।
কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেন ন্যাচার কনজারভেশন নেকম ইকো লাইফ প্রকল্পের সাইট অফিসার সিরাজুম মুনির, আবদুল কায়ুম খান, আবু জাফর মু.সেলিম ফারুক ও নারগিছ আরা।
এসময় ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ, গবেষক তানভীর আহমেদ, ডুলাহাজারা বনবিট কর্মকর্তা অবনি কুমার রায়, নেকম গর্ভনেন্জ ম্যানেজার আফরোজা খাতুন, সাইদুর রহমান, মেদাকচ্ছপিয়া ট্রেজারার আকতার কামাল, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন পরিবেশ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited