শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:৪৬ পিএম, ২০২১-১২-১২
নগরের খুলশী থানাধীন আপন নিবাস আবাসিক এলাকা থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে ওসমান কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান, মনির, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম মজুমদার, জামাল হোসেন ও আখতার হোসেন। এদের মধ্যে মিজানুর রহমান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, শনিবার রাত সোয়া এগারটার দিকে আপন নিবাস আবাসিক এলাকার ওসমান কলোনির জুয়ার আসরে অভিযান চালিয়ে দুইটি তাসের বান্ডিল ও নগদ ৫৩ হাজার ৫শ টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের একজন সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান।
তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited