dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ঈদগাঁওয়ে বন্যহাতির মৃত্যু নিয়ে ধুম্রজাল

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৩৯ পিএম, ২০২৩-১১-২৪

ঈদগাঁওয়ে বন্যহাতির মৃত্যু নিয়ে ধুম্রজাল

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজার উত্তর বনবিভাগের ভোমরিয়াঘোনক রেঞ্জের আওতাধিন  ঈদগাঁও উপজেলার ভোমরিয়া ঘোনা-মধ্যম শিয়া পাড়া মধ্যবর্তী এলাকায় ৪০ বছর বয়সী এক মা হাতির মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে বিদুতের ফাঁদে জড়িয়ে হাতিটি মারা গেছে। অভিযোগ সত্য নই দাবী করে খাদ্যের অভাবে মা হাতির মৃত্যু নিশ্চিত করেছেন  রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে হাতিটির মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী পূর্বক বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। একই দিন ময়না তদন্ত শেষে মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে জানান বন বিভাগ।

জানা গেছে, খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে দলছুট মা হাতিটি। এ সময় বিদ্যুতের ফাঁদে জড়িয়ে নাকি অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে তা রহস্যজনক। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের উর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

কক্সবাজার উত্তর বন বিভাগের ভোমরিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খান জানান, ৪০/৪২ বছর বয়সী মা হাতির মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভেটেরিনারি সার্জন নিয়ে ময়না তদন্ত করা হয়। পূঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করে হাতিটির শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। অধিকতর তদন্তের জন্য ডুলহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনকে ডেকে আনা হয়। তদন্তের স্বার্থে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, মা হাতিটি বয়সের ভারে প্রায় ন্যুজ। ধারণা করা হচ্ছে খাদ্যের অভাবে মারা গেছে। ময়না তদন্ত রিপোর্টে হত্যার কোনো আলামত পাওয়া গেলে তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর