শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:২৬ পিএম, ২০২৪-০৩-০৮
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সাধারণ সম্পাদক ইফতেখার আলমের পিতা, প্রাক্তন চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক মোঃ ইমরান হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)।
তিনি মঙ্গলবার (০৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমরান হোসেন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন। তিনি (সাবেক) চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
তিনি তেলকুপি উচ্চ বিদ্যালয়ের দাতা ও তেলকুপি কেন্দ্রীয় বাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন।
জনাব ইমরান হোসেনের বাসা জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে।
মরহুমের জানাজার নামাজ বুধবার (৬ মার্চ) বিকাল ৪ টার সময় কয়েক হাজার মানুষের অংশগ্রহনে তেলকুপি মাদ্রাসা মাঠে স্বম্পন্ন হয়। শেষে মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর শোক প্রকাশ--
সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সাধারণ সম্পাদক ইফতেখার আলম (বাবু) র পিতা শাহবাজপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোঃ ইমরান হোসেনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু সহ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited