dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


গভীর রাতে সাংবাদিকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টা নারীর

দৈনিক অনুসন্ধান    |    ১১:০২ পিএম, ২০২৩-০৮-০৪

গভীর রাতে সাংবাদিকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টা নারীর

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

গভীর রাতে জাগো নিউজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সোহান মাহমুদকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টা চালিয়েছেন রানি (৩৪) নামে এক নারী। এসময় গুরতর আহত হয়েছে ওই সাংবাদিক।

বুধবার (২ আগস্ট) রাতে সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার সরকারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই সাংবাদিক। 

আহত সাংবাদিক সোহান জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, হত্যা চেষ্টা চালানো ওই দুই নারীর বাড়ি বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর বাঞ্জাপাড়া মোড় এলাকার বাসিন্দা। 

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি শিবগঞ্জ যাচ্ছিলেন সাংবাদিক সোহান মাহমুদ। এসময় সরকারের মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে হেলমেট পরে একটি মোটরসাইকেল নিয়ে সাংবাদিক সোহানকে ধাক্কা দিয়ে হত্যা চেষ্টা করে ওই দুই নারী।

এতে জ্ঞান হারিয়ে যায় সাংবাদিক সোহানের। তবে এসময় এই আশেপাশের লোকজন এসে আটকে রাখে এই দুই নারীকে। পরে এই দুই নারী তাদেরকে বুঝিয়ে স্থান ত্যাগ করে। 

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক সোহান মাহমুদ
বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে গ্রামের বাড়ি শিবগঞ্জে যাচ্ছিলাম। সরকারের মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ করে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে একটি মোটরসাইকেলে হেলমেট পড়ে দুইজন নারী চাপা দিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে। আমার মনে হয় আমার কোন একটি প্রতিপক্ষ তাদেরকে দিয়ে এই কাজটি করিয়ে থাকতে পারে বলে আমি সন্দেহ করছি। 

তিনি আরও বলেন, আমি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছি। এছাড়াও আমার মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে গিয়েছে। তাই পুলিশকে অনুরোধ করছি এ হত্যাচেষ্টার সুষ্ঠ তদন্ত করা হউক।

এই সাংবাদিক আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ জমা দিতে গেলে দায়িত্বরত ডিউটি অফিসার সহকারি উপ পরিদর্শক (এ এস আই) জাকারিয়া বলেন নারীতো একজন ড্যান্জারার্স। তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে উল্টো হয়রানীতে পড়তে হয়। ইজ্জত মান সম্মান কিছুই থাকে না। অভিযোগ না করায় ভাল।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ওই নারীকে একাধীকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ওই দুই নারীর বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর