dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু উদযাপনের প্রস্তুতি

দৈনিক অনুসন্ধান    |    ০৬:৫১ এএম, ২০২৩-০৩-১৫

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু উদযাপনের প্রস্তুতি

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন নানান কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ মার্চ কালেক্টরেট ইংলিশ স্কুল, কালেক্টরেট গ্রিনভিউ স্কুল ও জেলা শিশু অ্যাকাডেমিতে রচনা প্রতিযোগিতা: ক বিভাগ-৫ম থেকে ৭ম শ্রেণি, খ বিভাগ- ৮ম থেকে ১০ম শ্রেণি, গ বিভাগ-একাদশ থেকে দ্বাদশ শ্রেণি, ঘ বিভাগ-স্নাতক পর্যায়।

কুইজ প্রতিযোগিতা: ক বিভাগ, শিশু থেকে ৪র্থ শ্রেণি, খ বিভাগ- ৫ম থেকে ৭ম শ্রেণি, গ বিভাগ- ৮ম থেকে দ্বাদশ শ্রেণি। চিত্রাংকন প্রতিযোগিতা: ক বিভাগ- শিশু থেকে ৪র্থ শ্রেণি, খ বিভাগ-৫ম থেকে ৭ম শ্রেণি, গ বিভাগ-৮ম থেকে ১০ম শ্রেণি। 

১৬ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ১৭ মার্চ রাত ১২ টা পর্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন বা স্থাপনাসমূহে আলোকসজ্জা, ১৭ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিশু সমাবেশ এবং সেখান থেকে র‌্যালি করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের পূর্ব-দক্ষিণ কোণে অবস্থিত মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে কেক কাটা, সকাল ১০টায় সেখানে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন সুবিধামত সময়ে প্রাক প্রাথমিক পর্যায়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা করবে। অন্যদিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের নিয়ে আলোচনা সভা করবে মহিলা বিষয়ক অধিদপ্তর।

দুপুর ১টায় জেলা কারাগার, হাসপাতাল, এতিমখানা ও শিশু পরিবারের নিবাসীদের মাঝে মিষ্টান্ন ও উন্নতমানের খাবার বিতরণ করা হবে এবং কালেক্টরেট জামে মসজিদে বাদ জুম্মা মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হবে। এছাড়া সুবিধামত সময়ে সকল মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এছাড়া সুবিধামত সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

এদিকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ এর অনুষ্ঠান কমিউনিটি রেডিও বা এফ এম ব্যান্ডে বহুল প্রচার করতে হবে।

এছাড়া জেলা ও উপজেলা সদরে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক ও ডকুমেন্টরী প্রদর্শন এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হবে।

গত ৫ মার্চ জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক এক সভায় সর্বসম্মতিক্রমে এইসব কর্মসূচি গ্রহণ করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর