শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:২৭ এএম, ২০২০-১০-১৩
চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে বিয়ের প্রলোভন দেখিয়ে লম্পট শিপন(৪৫) কর্তৃক প্রতারনার মাধ্যমে বড় বোন ও ছোটো বোন কে একাধিকবার ধর্ষিত হবার খবর পাওয়া গেছে। ধর্ষক মোঃ শিপন কে পুলিশ আটক করেছে।
সে সন্দ্বীপ কালাপানিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নুর আলমের ছেলে বলে জানা গেছে। ঘটনার বিবরনে জানা গেছে,সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের হামিদ লম্বরীর বাড়ীর মৃত মো. জসিমের স্বামী পরিত্যাক্তা বড় মেয়ে তার অবিবাহিত ছোটো বোনের বিয়ে না হওয়া নিয়ে তাবিজ- তমার চিকিৎসার জন্য স্হানীয় শিপন নামে এক ব্যাক্তির কাছে যায়।
পরে সে নানা কৌশল খাটিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে আগে- পরে দু বোনের উপরই লাম্পট্য চরিতার্থ করে।এ সময় দু বোনের নগ্ন ছবি দেখিয়ে একাধিকবার দু বোন কে ধর্ষণ করেছে। এক পর্যায়ে ছোটো বোন ৩ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে।
বিষয়টি কাউকে জানালে লম্পট শিপন ধর্ষিতা দু 'বোনের নগ্ন ছবি প্রকাশ করে দেবে বলে প্রতারিত দু 'বোন কে ভয় ভীতি দেখাতো।
পরে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ এবং সম্ভ্রম হারানো দু বোন স্থানীয় চেয়ারম্যান আলীমুর রাজী টিটু কে বিষয়টি জানিয়ে অভিযোগ করে। চেয়ারম্যান তাৎক্ষনিক ভাবে চৌকিদার পাঠিয়ে গত শনিবার সন্ধ্যায় অভিযুক্ত ধর্ষক শিপন কে কালাপানিয়া বোর্ড অফিসে ধরিয়ে আনে।
শিপন ধর্ষিতাদের কাছ থেকে টাকা পয়সা
নিয়েছেন বলে চেয়ারম্যানের কাছে স্বীকার
করেন।এ ছাড়া পুলিশে ধরিয়ে না দিয়ে ধর্ষিত ছোটো বোন কে বিয়ে করতে রাজী আছেন বলে চেয়ারম্যান টিটু কে প্রস্তাব দেন বলে তিনি এ প্রতিবদক কে জানান।
পরে ঘটনাটি চেয়ারম্যান সন্দ্বীপ থানার ওসি বশির আহমেদ খান কে জানালে তিনি এসআই উনু মং মারমা সহ সঙ্গীয় ফোর্স কে ঘটনাস্থলে পাঠান। পরে বড় বোনের অভিযোগের ভিত্তিতে ধর্ষক শিপন কে থানায় আটক করে নিয়ে আসে।এবং তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামালা হয় বলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ এ প্রতিবেদক কে নিশ্চিত করেন
এ দিকে অভিযোগ প্রমানের জন্য ধর্ষিত দু ' বোনের ডাক্তারী পরীক্ষার সম্পন্নের জন্য তাদের নিয়ে মামলার তদন্ত অফিসার এস আই উনু মং মারমা সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে গিয়েছেন বলে তিনি জানান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited