dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপে খাদ্য বান্ধব কর্মসূচী ডিলার সমিতির উদ্যোগে পরিচিতি অনুষ্ঠান ও ২১শে আগস্ট পালন

ইলিয়াছ কামাল বাবু, সন্দ্বীপ ব্যুরো প্রধান    |    ১২:৩৩ এএম, ২০২০-০৮-২২

সন্দ্বীপে খাদ্য বান্ধব কর্মসূচী ডিলার সমিতির উদ্যোগে পরিচিতি অনুষ্ঠান ও ২১শে আগস্ট পালন

বঙ্গবন্ধু এভিনিউ তে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে বিভিষিকাময় গ্রেনেড হামলায় নিহত আওয়ামীলীগ নেত্রী আইভী রহমান সহ ২৩ জন দলীয় নেতা- কর্মীর স্মরনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সন্দ্বীপ খাদ্য বান্ধব কর্মসূচী ডিলার সমিতির নব-নির্বাচিত কমিটি।

সন্দ্বীপ উপজেলা সদরের গ্রীন চিলিজ রেস্তোঁরায় ২১ আগস্ট বিকেল ৫ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সাধারন সম্পাদক আহসান উল্লাহ হাসানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সমিতির সভাপতি ও সন্দ্বীপ উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুল হাসান আলাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মাইন উদ্দিন মিশন। বিশেষ অতিথি ছিলেন-সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি ও হারামিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহিম মোহাম্মদ,সাধারন সম্পাদক ও উত্তর সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, বাংলাদেশ সাংবাদিক পরিষদ,সন্দ্বীপ উপজেলা কমিটির সভাপতি ইলিয়াস কামাল বাবু, মুছাপুর ইউপি চেয়ারম্যান ও মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের নাদিম, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলীমুর রাজী টিটু, গাছুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু হেনা প্রমুখ।

এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবু নাসের পেলিশ্যা, বাংলাদেশ সাংবাদিক পরিষদ, সন্দ্বীপ উপজেলা কমিটির সাধারন সম্পাদক মো. হাসানুজ্জামান সন্দ্বীপি,গাছুয়া একে একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রসুল খান জহির,গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, বাংলাদেশ সাংবাদিক পরিষদ সন্দ্বীপ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অপু ইব্রাহীম, বাংলাদেশ ছাত্রলীগ সন্দ্বীপ সরকারী হাজী এবি কলেজ কমিটির সভাপতি সাহেদুর রহমান ফাহাদ, সন্দ্বীপ প্রেস ক্লাবের সদস্য ইসমাইল হোসেন মনি সহ সমিতির নব-নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান
অতিথি বলেন- প্রত্যেকটি ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে। বঙ্গবন্ধু কে যারা অন্যায় ভাবে হত্যা করেছিলো, তাদের হাতেই জিয়া কে মরতে হয়েছিলো। আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। যার অংশ হিসেবে সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতাও সন্দ্বীপে ব্যাপক উন্নয়ন ঘটাচ্ছেন।তিনি ১৫ আগস্ট ও ২১ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার বক্তব্য শেষ করেন।

পরে ১৫ আগস্টে,নিহত বঙ্গবন্ধু ও তার পরিবার বর্গ সহ ২১ আগস্টে নিহত আওয়ামীলীগ নেত্রী আইভী রহমান সহ নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন-কৃষকলীগ নেতা আবু নাসের পেলিশ্যা।

তার আগে সন্দ্বীপ খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেয়া হয়। এবং সবশেষে এক প্রীতিভোজে সবাই অংশ নেন।

রিলেটেড নিউজ

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত


সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর