শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০৫ পিএম, ২০২২-০৯-১৭
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সোহেলকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার খুটাখালী বাজারস্থ বাড়া বাসায় এ ঘটনা ঘটে।
১৭ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী পারভীন আক্তার (২০)। এরপর স্থানীয়রা স্বামী মো. সোহেল রানাকে (২৫) বাজারে থেকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
নিহত পারভীন আক্তার উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেদাকচ্ছপিয়া গ্রামের মোখলেছুর রহমানের কন্যা। আটক স্বামী সোহেল রানা কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মফিজ আহমদের পুত্র বলে জানা গেছে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানিয়েছেন, রামুর সোহেলের সঙ্গে খুটাখালীর পারভীনের বিয়ে হয় গত ১০ মাস আগে। তারা প্রথমে পারভীনের বাবার বাড়িতে থাকত। চার মাস আগে খুটাখালী বাজার সংলগ্ন বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। সোহেল বাজারে ঝালমুড়ি বিক্রি করতেন। তাদের সংসারে কোনো সন্তান নেই।
জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী সোহেল স্ত্রীর পারভীনের তলপেটে লাথি মারে। এসময় রক্তক্ষরণ শুরু হলে স্বামী ঘর থেকে বের হয়ে চলে যায়। পরে পারভীনের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। শনিবার বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পারভীন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পারভীন মারা যাওয়ার খবর শুনে স্থানীয়রা স্বামী সোহেলকে ধরে আমাদের কাছে সোপর্দ করেছে। ওসি আরও বলেন, নিহত পারভীনের মরদেহ হাসপাতাল থেকে ময়না তদন্ত করা হবে। আটক সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited