শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১৫ এএম, ২০২০-১০-২১
ইলিয়াস কামাল বাবু,সন্দ্বীপ প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ-উদ্দীপনায়, অনেকটা জাতীয় নির্বাচনের আমেজে সন্দ্বীপের বৃহত্তম ইউনিয়ন মুছাপুরের আলী মিয়ার বাজার ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২০ শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন উপলক্ষে প্রার্থীরা দেদারসে টাকা- পয়সা খরচ করে পোস্টারে পোস্টারে ও ব্যানারে সাজিয়ে ফেলেন গোটা আলী মিয়ার বাজারসহ আশেপাশের এলাকা। নির্বাচনী তফশীল ঘোষণার পর থেকে ১৭ই অক্টোবর ভোটের দিন পর্যন্ত সকল প্রার্থীরা ভোটার মন জয় করার জন্য অবিরাম প্রচেষ্টা চালান। ভোট কেন্দ্র মুছাপুর বোর্ড অফিস ছিলো প্রচারনার মূল কেন্দ্র।
নির্বাচনে ৭৭ ভোটের ব্যবধানে সভাপতি পদে আহসান উল্যাহ হাসান আনারস মার্কা নিয়ে নির্বাচিত হন। গতবারও তিনি এ পদে নির্বাচন করে খুবই অল্প ভোটের ব্যবধানে হেরে যান।এবার তার তার প্রাপ্তভোট-১১৯,
তার নিকটতম প্রতিদ্বন্ধি ওমর ফারুক ছাতা প্রতীক নিয়ে ভোট পান ৪২ টি, সভাপতি পদে ৪ প্রার্থীর মধ্যে ছানাউল্যা শামীমের প্রাপ্ত ভোট-৪০ এবং গতবারের সভাপতি ফোরকান উদ্দিন মেম্বার পান মাত্র-১৮ ভোট।
সাধারন সম্পাদক পদে মোঃ ইয়াকুব আলী উড়োজাহাজ প্রতীক নিয়ে ১৪৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলো আবু সুফিয়ান। সে দোয়াত- কলম মার্কা নিয়ে পেয়েছে-৬৮ ভোট।
মোট ২২২ জন ভোটারের মধ্যে ১২ টি পদে ২১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সর্বমোট প্রার্থী ছিলেন-২৮ জন।যুগ্ম সাধারন সম্পাদকের ১টি পদে এক প্রার্থী কে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
জমজমাটপূর্ণ এ ব্যবসায়ীক কমিটির নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন- উত্তর সন্দ্বীপ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক মিজানুর রহমান। তা সহকারী ছিলেন- মাস্টার হুমায়ুন কবীর,মাস্টার আবদুল মতিন টিপু ও মাস্টার মাহবুবুর রহমান।
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited