dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ঈদগাঁওতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল এমপি "প্রযুক্তিতে যে যত বেশি দক্ষ তার কর্মসংস্থানের সুযোগ তত বেশি"

দৈনিক অনুসন্ধান    |    ১০:৫২ পিএম, ২০২৩-০৪-২৬

ঈদগাঁওতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল এমপি

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। কর্মসংস্থানে নিজেদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার জন্য শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় এগিয়ে আসতে হবে। 
এ শিক্ষায় যে যত বেশি দক্ষ হবে তার কর্মসংস্থানের সুযোগ তত বেশি হবে। 

তিনি বুধবার কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পুনর্মিলন উদযাপন কমিটির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে আয়োজিত মিলন মেলায় উদ্বোধনী বক্তব্য দেন কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। 

এমপি কমল বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী নানা পদক্ষেপ নিয়েছেন। ভৌতকাঠামো উন্নয়ন সহ শিক্ষা দান ও পরীক্ষা গ্রহণ পদ্ধতির উন্নয়নে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী ও প্রধান শিক্ষক শহিদুল হক।  

এতে ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর অধাপক জসিম উদ্দিন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফয়সাল বিন মনির জনি, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল্লাহ মিয়াজী, ব্যবস্থাপনা কমিটির সদস্য সরওয়ার কামাল চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী হুমুসহ বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পুনর্মিলন অনুষ্ঠানের সদস্য সচিব শহিদুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট সাজ্জাদুল ইসলাম সহ শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন।

মিলন মেলা উপলক্ষে রোমন্থন নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
এর আগে একটি বর্ণাঢ্য রেলি বাস স্টেশন থেকে শুরু হয়ে ঈদগাঁও বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর