শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:২৭ পিএম, ২০২৩-০৬-১৯
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)'র তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি'র দুই মাসের প্রশিক্ষণ ক্যাম্পের জন্য কক্সবাজার জেলা থেকে একমাত্র নির্বাচিত হয়েছেন ক্ষুদে পেস বোলিং প্রতিভা আবদুল্লাহ নওশাদ ফিদা।
১৯ জুন প্রকাশিত ফলাফলে সারাদেশ থেকে ৭৫ জন ক্ষুদে ক্রিকেট প্রতিভা (বালক) দুই মাসের প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়। আবদুল্লাহ নওশাদ ফিদা তালিকায় ৪৮ নং ক্রমিকে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারেরমত কক্সবাজার জেলাবাসীর মুখ উজ্জল করেছে।
এ ক্ষুদে প্রতিভা কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের জাগির পাড়ার বাসিন্দা ফরিদুল ইসলাম প্রকাশ দুবাই ফরিদ ও রওশন জাহান রিনা দম্পতির দ্বিতীয় সন্তান। সে ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতন(কেজি স্কুল)'র অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ছোট কাল থেকেই ক্ষুদে মেধাবী শিশুটি পড়া-লেখার পাশাপাশি খেলাধুলার দিকে ঝুকে পড়ে। এতে প্রবাসী পিতা সন্তানের যত্ন নিতে থাকে। একপর্যায়ে তার প্রশিক্ষক তথা প্রধান কোচ হিসেবে কক্সবাজারের চকরিয়ার সুজিত দাশ এবং সহকারী কোচ হিসেবে ঈদগাঁও উপজেলার ইসলামপুরের সাদ্দাম হোসেন শাহীনের তত্বাবধানে তার পরিচর্যা চলতে থাকে। ফিদার প্রবাসী পিতা ও মাতা ভবিষ্যতে তাদের সন্তান যেন বড় মাপের ক্রিকেটার হিসেবে গড়ে উঠে দেশ ও এলাকাবাসীর মুখ উজ্জল করতে পারে এ দোয়া কামনা করেছেন সকলের নিকট।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited