dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


নোয়াখালীর সাথে সন্দ্বীপের সংযোগ বাঁধ নির্মাণের আশ্বাস, সন্দ্বীপের উড়িরচরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক

ইলিয়াছ কামাল বাবু, সন্দ্বীপ ব্যুরো প্রধান    |    ০৭:৪১ এএম, ২০২০-১১-১৬

নোয়াখালীর সাথে সন্দ্বীপের সংযোগ বাঁধ নির্মাণের আশ্বাস, সন্দ্বীপের উড়িরচরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন উরিরচরকে ক্রসড্যাম কিংবা সড়কবাঁধের মাধ্যমে পর্যায়ক্রমে মূল ভূখন্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জ সহ পাশের জাহাইজ্জার চর(স্বর্ণদ্বীপ) ও উপজেলা সদর সন্দ্বীপের সাথে সংযুক্ত করার আশ্বাস প্রদান করেছেন।
রবিবার সকালে প্রতিমন্ত্রীর উরিরচর আগমন উপলক্ষে  ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১০ টায় তিনি সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে সাথে নিয়ে হেলিকপ্টার যোগে উরিরচরে পৌঁছেন। পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সহ স্পিডবোটে উরিরচরে ভাংগন কবলিত এলাকা পরিদর্শন করে তিনি সমাবেশে যোগ দেন। 
উড়িরচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সোহেল রানার সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এম.পি। তিনি বিচ্ছিন্ন উরিরচরের ভাঙ্গন বন্ধে জোরালো দাবী উত্থাপন সহ সন্দ্বীপ উপজেলা সদরের সাথে উড়িরচর ইউনিয়নবাসীর সড়ক যোগাযোগ প্রতিষ্ঠায় মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন- আগামী এক সপ্তাহের মধ্যে উড়িরচরের ভাঙ্গন বন্ধে উদ্যোগ নিতে একটি সমীক্ষা কমিটি সন্দ্বীপের ভাঙ্গন কবলিত এলাকায় পাঠাবেন। তাদের প্রদত্ত রিপোর্ট অনুযায়ী উরিরচরের ভাঙ্গন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন তিনি।
মন্ত্রীর আগমন উপলক্ষে গত দু'দিন ধরে গোটা উরিরচরে ছিল সাজ সাজ রব। কারন ১৯৮৫ এর জলোচ্ছাসের পর কোন মন্ত্রীর এ প্রথম সফর ছিল উরিরচরে। তাই মন্ত্রীকে দেখার জন্য দক্ষিন উরিরচরে  মেঘনা চ্যানেল পাড় ও সমাবেশস্থল ছিল লোকে লোকারন্য। সমাবেশ শেষে প্রতিমন্ত্রীকে নিয়ে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা সাড়ে ১১ টার দিকে হেলিকপ্টারে  সন্দ্বীপের সারিকাইত এলাকার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন ও নির্ধারিত সমাবেশে যোগ দেয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর