শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৫৯ পিএম, ২০২২-০৮-০৯
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের জলছত্র বাজার কমিটি দ্বারা রাস্তা দখল করে ভ্যানে আনারস বিক্রি করে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি এর প্রতিবাদ করতে গিয়ে বাজার কমিটি দ্বারা পরিচালিত লোকজনের হাতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক ও প্রেসক্লাব মধুপুর এর সাধারণ সম্পাদক বাবুল রানা গুরতর আহত হয়েছেন। মঙ্গলবার( ৯ আগষ্ট) দুপুরে ডাক্তার দেখিয়ে ময়মনসিংহ থেকে ফেরার পথে জলছত্র ময়মনসিংহ রোড বন্ধ করে আনারস বিক্রি করতে আনা একটি অটো ভ্যান তার প্রাইভেট কারে লাগিয়ে দেয়।
এঘটনার প্রতিবাদ করতে গেলে কয়েকজন লোক তাকে এলোপাতাড়ি ভাবে কিল-ঘুষি মারতে থাকে পরবর্তীতে তার গাড়ির ড্রাইভার তাকে উদ্ধার করতে গেলে তাকেও কিল-ঘুষি মারতে থাকে। পরে অরণখোলা পুলিশ ফাড়িতে খবর দিলে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পুলিশ এলে তারা পালিয়ে যায়।
জলছত্র আনারসের নিদিষ্ট বাজার থাকা সত্ত্বেও তার টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে ভ্যান দিয়ে জরুরি রোগী সহ জনসাধারণের চলাচল বিঘ্নিত করছে। প্রতিবাদ করায় অনেক পথচারীকে প্রায় প্রতিদিনই তারা মারধর করছে বলেও জানা যায়।
প্রেসক্লাব মধুপুরের সাংবাদিকগন সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সহিত জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: সুমন সরদার সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited