dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সিএমপিকে ‘চাঁটগাইয়া মুক্ত’ মিশনে এবার বদলির শিকার হালিশহর ও পতেঙ্গার ওসি"

দৈনিক অনুসন্ধান    |    ০৮:০৫ এএম, ২০২১-০৮-১১

সিএমপিকে ‘চাঁটগাইয়া মুক্ত’ মিশনে এবার বদলির শিকার হালিশহর ও পতেঙ্গার ওসি


চট্টগ্রাম থেকে তহিদ রাসেল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) থেকে চট্টগ্রামের বাসিন্দা ‘মুক্ত করার মিশনে’ চকবাজার ও বাকলিয়া থানার ওসির পর এবার বদলি হলো পতেঙ্গা ও হালিশহরের ওসিকে। 

রোববার পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাদের চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়।
হালিশহরের ওসি রফিকুল ইসলাম ও পতেঙ্গার ওসি জোবায়ের সৈয়দকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। আগামী ১৭ আগস্টের মধ্যে তারা সিএমপি না ছাড়লে ১৮ আগস্ট থেকে তাদের স্ট্যান্ড রিলিজ করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়। তাদের মধ্যে রফিকের বাড়ি রাউজান ও জোবাইয়েরর বাড়ি চন্দনাইশে। 

গত ৭ আগস্টও চকবাজারের ওসি মোহাম্মদ আলমগীর ও বাকলিয়ার ওসি রহুল আমীনকে চট্টগ্রাম ছাড়তে হয়। তারা দুজনই চট্টগ্রাম ও রাঙ্গামাটির বাসিন্দা। এর দুই দিন আগে সিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত পরিদর্শক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়। এছাড়া মে মাসের শেষ দিকে অতিরিক্ত উপ-কমিশনার ও সহকারী কমিশনার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছিল। 

সম্প্রতি বদলি হওয়া এই ২৫ কর্মকর্তার সবার বাড়ি চট্টগ্রাম ও আশপাশের জেলায়। তারা শুধুমাত্র বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দা বলেই এই বদলির শিকার হচ্ছেন। অথচ পুলিশি আইনে নিজ জেলা পুলিশে ছাড়া মেট্রো এলাকায় চাকরি করতে কোন বাধা নেই। কিন্তু সিএমপি থেকে গণহারে বদলি করা হচ্ছে চট্টগ্রামের বাসিন্দা কর্মকর্তাদের। এ নিয়ে তাদের মধ্যে অসন্তুষ্টি রয়েছে। 

শুধু কর্মকর্তাদের বদলি নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিএমপির ৩৬ জন পুলিশ কনস্টেবলকে একযোগে বদলি করে আর্মস পুলিশ ব্যাটেলিয়নে (এপিবিএন) পাঠানো হয়, যাদের সবার বাড়ি চট্টগ্রাম জেলায়।

জানা যায়, ২০১৯ সালের শেষ দিকে সিএমপিতে কর্মরত চট্টগ্রামের বাসিন্দাদের তালিকা প্রণয়ন শুরু হয়। পরে ১৩ কর্মকর্তাকে একযোগে বদলির একটি আদেশ আসে, যাদের সবার বাড়ি চট্টগ্রামে। এ নিয়ে বদলি আতঙ্ক তৈরি হলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। তারপর সমালোচনার মুখে কিছুদিন বদলি বন্ধ রাখা হয়। কিন্তু গত একবছর ধরে আবারও বদলির প্রক্রিয়া শুরু হয়েছে।

যদিও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এসব বদলির আদেশকে স্বাভাবিক বদলির অংশ বলে মন্তব্য করেছেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর