dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


খুটাখালীতে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ

দৈনিক অনুসন্ধান    |    ০৫:২৭ পিএম, ২০২২-১১-০৭

খুটাখালীতে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ


সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের শাহাব উদ্দীন নামের এক গ্রাম পুলিশের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। 

এলাকাবাসী প্রতিকার চেয়ে ইউপি চেয়ারম্যানের 
কাছে লিখিত অভিযোগ করেছেন। গ্রাম পুলিশের প্রভাব খাটিয়ে এবং স্থানীয় কজন ক্ষমতাধর লোককে ম্যানেজ করে তার কর্মকান্ড দিনে দিনে প্রসার পাচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলার খুটাখালী  ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শাহাব উদ্দীন একজন চৌকিদার হলেও তার প্রভাব খুব বেশি। তার কর্মকান্ড শুধুমাত্র নিজের ওয়ার্ডের মধ্যে নয়, তার আধিপত্য রয়েছে অন্যান্য ওয়ার্ডেও। 

তার প্রভাবের শিকার হয়েছে স্থানীয় নারী-পুরুষ। নারী সম্পর্কিত ঘটনায় ইতিমধ্যে যুব সমাজ ফুঁসে ওঠেছে। জম্ম নিবন্ধন, ভাতা কার্ড দেয়ার নামে 
অর্থ বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ সব বিষয়ে গত ৬ নভেম্বর খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমানের কাছে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করা হয়েছে। 
এরপরও থেমে নেই তার অনৈতিক কর্মকান্ড। সাম্প্রতি এক অনৈতিক ঘটনায় সে আরও সমালোচনায় জড়িয়ে পড়ে। 

স্থানীয় ছাত্রলীগ নেতা ও অভিযোগকারী রবিউল হাসান রানা বলেন,  ৪নং ওয়ার্ডের বাসিন্দা গ্রাম পুলিশ সাহাব উদ্দিন প্রতিনিয়ত তার গ্রামে বিভিন্ন অপকর্ম করে আসছে। সম্প্রতি মোঃ ইছমাইলের পুত্র  ইলিয়াস তার পারিবারিক কলহের বিচার শাহাব উদ্দীনের কাছে দেন।  সে সুযোগে তার স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়। বিষয়টি ইলিয়াছ আঁচ করতে পেরে বাঁধা দিলে তাকে মারধর করা হয়। এছাড়া গত কিছুদিন পূর্বে একই এলাকার জনৈক প্রবাসীর স্ত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

তাছাড়া কর্মসূচীর নারীদেরকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়ে ভয়ভীতি দেখিয়ে আসছে।
এসব ঘটনায় এলাকাবাসী ও পূর্ব গর্জনতলী তারুণ্য সংঘের পক্ষ থেকে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। তিনি ঘটনার তদন্ত পুর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।

এ প্রসঙ্গে চৌকিদার শাহাব উদ্দীন অভিযোগ অস্বীকার করে বলেন, ওয়ার্ড মেম্বাররের কাছে ঐ নারীর বিষয়টি বিচারাধীন রয়েছে। এসব বিষয়ে তার সাথে কথা বলেন। 

চিকিৎসার কাজে চট্টগ্রাম রয়েছে জানিয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার ছৈয়দ হোছাইন বলেন, শাহাব উদ্দীনকে এখানে ফাঁসানো হচ্ছে। তার কোন দোষ নেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। দুই পক্ষকে নিয়ে তিনি বসবেন বলে জানান।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর