dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


রাজশাহীতে চেকপোস্টে মামলা দিতে গেলে ক্ষোভে নিজ মোটরসাইকেলে আগুন দিয়েছে চালক

দৈনিক অনুসন্ধান    |    ০৫:২৮ পিএম, ২০২২-০৮-০৯

রাজশাহীতে চেকপোস্টে মামলা দিতে গেলে ক্ষোভে নিজ মোটরসাইকেলে আগুন দিয়েছে চালক

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীতে চেকপোস্টে কাগজপত্র দেখাতে না পারায় মামলা দিতে গেলে ক্ষোভে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন মোহাম্মদ আশিক আলী নামে এক চালক।
সোমবার (৮ আগস্ট) দুপুরে নগরীর কোর্ট হড়গ্রাম বাজারের অক্ট্রয়ের মোড়ে এ ঘটনা ঘটে।
আশিকের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ছিল না। এছাড়া হেলমেট ছাড়া চালকসহ মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন।
আশিক রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার বাসিন্দা আসাদ আলীর ছেলে। পেশায় তিনি একজন বালু ব্যবসায়ী।
পুলিশ জানিয়েছে, রাজশাহীর কোর্ট সংলগ্ন অক্ট্রয়ের মোড়ে চেকপোস্টে কর্তব্যরত ছিলেন ট্রাফিক সার্জেন্ট আব্দুল কাইয়ুম। সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে হেলমেট বিহীন অবস্থায় তিনজন মোটরসাইকেল আরোহী ওই মোড় দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের থামিয়ে মোটরসাইকেলের রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেন ট্রাফিক সার্জেন্ট আব্দুল কাইয়ুম। কিন্তু মোটরসাইকেলটি ছিল রেজিস্ট্রেশনবিহীন। তাই কোনো বৈধ কাগজপত্র না থাকায় সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন আশিক। এরপর সেখানে অপর দুইজন ট্রাফিক সার্জেন্টের কাছে মামলা না দেওয়ার জন্য অনুরোধ করছিলেন তিনি। এ সময় উত্তেজিত হয়ে ক্ষোভে নিজের পকেটে থাকা দিয়াশলাই দিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন আশিক। চোখের সামনে মুহূর্তেই তা পুড়ে যায়। পরে আশিককে ট্রাফিক পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তার বাবা সেখানে গিয়ে পুলিশকে সব খুলে বলেন। 
জানতে চাইলে রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) কোরাইশী কমল জানান, আশিকের বিষয়ে তার বাবা জানিয়েছেন, তার ছেলে ব্যবসায়িক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত। ব্যবসায় ক্ষতির পর তার স্ত্রীও বাড়ি ছেড়েছেন। এছাড়া আশিকের বিরুদ্ধে রাজশাহীর একটি আদালতে ২০ লাখ টাকা লেনদেনের মামলা চলমান রয়েছে। সোমবার (০৮ আগষ্ট) দুপুরে তিনি ওই মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সার্জেন্ট নিয়ম অনুসারে তার মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চান। ‌ তবে আশিক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ সময় আশিক উত্তেজিত হয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন।
রাজশাহী ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (ডিসি ট্রাফিক) অনির্বাণ চাকমা জানান, আশিকের মোটরসাইকেলটিতে এর আগেও বিভিন্ন সময় ট্রাফিক পুলিশ জব্দ করে। যা ছাড়াতে তাকে এ পর্যন্ত অনেক টাকা জরিমানা গুনতে হয়েছে। এরপরও তিনি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করেননি। এরপরও হেলমেট বিহীন অবস্থায় একই মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। এ অপরাধে তার বিরুদ্ধে মামলা দেওয়ার দায়িত্ব ট্রাফিক সার্জেন্টের। কিন্তু তার বাবা জানিয়েছেন, আশিক বিভিন্ন কারণে মানসিকভাবে অনেকটা ভারসাম্যহীন। তার বাবার অনুরোধ ছিল আশিকের বিরুদ্ধে আর যেন কোনো ব্যবস্থা না নেওয়া হয়। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপ-কমিশনার (ডিসি ট্রাফিক) অনির্বাণ চাকমা।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর