dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


৭ তারিখ নির্বাচন বর্জন করে আমরা নতুন নজির স্থাপন করব : বিএনপির যুগ্ম মহাসচিব হারুন

দৈনিক অনুসন্ধান    |    ০৬:৪০ পিএম, ২০২৩-১২-২৯

৭ তারিখ নির্বাচন বর্জন করে আমরা নতুন নজির স্থাপন করব : বিএনপির যুগ্ম মহাসচিব হারুন

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ হারুনুর রশীদ বলেছেন, জনগণকে আহ্বান জানাচ্ছি আগামী ৭ তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে তা বর্জন করুন, দেশকে বাঁচান। যারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, তাদের কবল থেকে এই দেশকে আমরা রক্ষা করব। এই ভোট চোররা দীর্ঘদিন যাবত ক্ষমতা দখল করে আছে। আগামী ৭ তারিখ নির্বাচন বর্জন করে আমরা নতুন নজির স্থাপন করব। 

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনববাগঞ্জ শহরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডামি প্রার্থী বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। পাঠানপাড়া মোড় থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে শহরের নিউমার্কেট, বড় ইন্দিরা মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে হারুনুর রশীদ বলেন, এখনো সময় আছে, দেশকে ধ্বংস, হানাহানি ও সংঘাত থেকে বাঁচানের জন্য এই নির্বাচন বন্ধ করুন। আর যদি নির্বাচন আপনারা করেন তাহলে আন্দোলন এরপরও অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত এই দালাল, ভোট চোরদের বাংলাদেশ থেকে বিতারিত করতে না পারব, ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএমের প্রার্থী মাওলানা আব্দুল মতিন প্রসঙ্গে তিনি বলেন, তার নামের সামনে মাওলানা রয়েছে, কিন্তু আসলে সে মুনাফেক, বিশ্বাসঘাতক। সে বিএনপির তথাকথিত কমিটি থেকে রিজাইন দিয়ে হঠাৎ বিএনএমে যোগদান করেছে। 

আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনএমের প্রার্থীর পক্ষে নির্বাচন করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগের মেয়র ও দায়িত্বশীল পদে যারা আছেন তারা তাকে (মাওলানা আব্দুল মতিন) নিয়ে নির্বাচন করছেন। এ সমস্ত ঘটনাগুলো প্রমাণ করে আগামী ৭ তারিখ বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। 

এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম হোসেন বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর