শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:১৯ পিএম, ২০২৩-০৮-১৭
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া, দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকেলে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের আয়োজনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলার কল্যানপুরে বিজিবি ক্যাম্পে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেয়া হয়।
শতাধিক পরিবারের মাঝে প্রত্যেককে চাল ডাল লবন আলু চিনি দেয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণ করেন, ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন। এসময় তিনি বলেন, জাতির জনকের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় আগামী দিনেও এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্যই হলো তাদের পাশে দাঁড়ানো। এতে তারা কিছুটা হলেও উপকৃত হবেন। মানবিক দায়িত্ববোধ থেকেই বিশেষ এই দিনে এমন আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ ছাড়াও সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়ন। এতে সীমান্ত এলাকার দরিদ্র অসহায় প্রায় সাড়ে তিন শতাধিক রোগীকে চিকিৎসা ও ওষুধপত্র বিতরণ করেছে বিজিবি।
অপরদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৫৯ বিজিবি (রহনপুর ব্যাটালিয়ান) কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামুল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র প্রশিক্ষণ মাঠে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া স্থানীয় সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৫০ জন গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও ১৫ আগস্ট বিকেল তারিখ ৩ টায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ আজমতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন সানজিদা ইসলাম সিলভী ও মেডিকেল সহকারীদের সমন্বয়ে উক্ত ক্যাম্পেইনে স্থানীয় ৩০০ জন অসুস্থ্য গরীব দুঃস্থদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। এ সময় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন, প্রধান সহকারী পরিচালক তারিক বাদশা ও সুবেদার মোঃ কেরামত আলী উপস্থিত ছিলেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited