dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ফ্রান্সের প্যারিসে সেরা ক্রীড়া সংগঠক সম্মাননা পেলেন শাহ আলম

দৈনিক অনুসন্ধান    |    ১০:২৭ এএম, ২০২৩-০৯-২৭

ফ্রান্সের প্যারিসে সেরা ক্রীড়া সংগঠক সম্মাননা পেলেন শাহ আলম


জাকির হোসেন সুমন ,  ব্যাুরো চীফ ইউরোপ   : 

ফ্রান্সে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ  অবদানের জন্য সেরা সংগঠক হিসেবে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ  সম্মাননা অর্জন করেন  প্যারিসে বসবাসরত  ব্যবসায়ী শাহ আলম গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম)। 

প্রবাসে বাংলাদেশী ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য তাকে  এই সম্মাননা প্রদান করা হয়। 
 রাজধানী প্যারিসের স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে এ  সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ। 

নবকন্ঠ পত্রিকা আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশি বিভিন্ন ক্রিকেট ক্লাবের সভাপতি ,সাধারণ সম্পাদক ও ক্রীড়া মোদীরা
উল্লেখ্য, আসছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ফ্রান্সে উন্মোচিত হয় বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারের চূড়ায় অবস্থিত এক রেস্টুরেন্টে ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ট্রফিটি উন্মোচন করা হয় গেল মাসে । আর এই আয়োজনের পেছনে বড় ভূমিকা রাখেন সাত্তার আলী সুমন ও তাঁর প্রতিষ্ঠান শাহ গ্রুপ। আইফেল টাওয়ারের সর্বোচ্চ চূড়ায়  আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশেও এক অনন্য উচ্চতায় ফ্রান্সে‌ পৌঁছায় বলে সে সময় মতামত প্রকাশ করেন সংশ্লিষ্টরা। 

ফ্রান্সে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছেন সাত্তার আলী সুমন। 

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বে অনেক কিছু সম্ভব হয়েছে তরুণদের হাত ধরে আর তাই ফ্রান্সের বাংলাদেশী তরুণরাও একদিন বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে পারবে। এখানকার ক্রিকেট ও ক্রিকেটারদের কল্যাণে তিনি ও তার প্রতিষ্ঠান সর্বদা চেষ্টা করবে বলেও  প্রতিশ্রুতি ব্যক্ত করেন সুমন। 

নবকন্ঠ পত্রিকার সম্পাদক আবু তাহির'র সভাপতিত্বে ও  সাংবাদিক মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ ,ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মন্জুরুল হাসান চৌধুরী সেলিম, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন, ব্যবসায়ী হেলাল আহমেদসহ আরো অনেকে। পরিশেষে  নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

রিলেটেড নিউজ

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে "আমরা মুজিব" এর আয়োজনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত


ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত


ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত


নিউইয়র্কে সন্দ্বীপের

নিউইয়র্কে সন্দ্বীপের "আমানউল্লা প্রবাসী কল্যাণ পরিষদ" ইউ এস এ'র বনভোজন

দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ  আমান...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর