dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চরবাগডাঙ্গা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নুরুল হকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

দৈনিক অনুসন্ধান    |    ০৬:৫৩ পিএম, ২০২৪-০৩-০৮

চরবাগডাঙ্গা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নুরুল হকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় মাতৃত্বকালীন ভাতা ভোগীর তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২ নং চরবাগডাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে। এ ব্যাপারে ২২ ফেব্রুয়ারি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন চরবাগডাঙ্গা ইউনিয়নবাসীর পক্ষে সাদরুল ইসলাম।

অভিযোগ সুত্রে জানা যায়, প্যানেল চেয়ারম্যান নুরুল হক নভেম্বর ও ডিসেম্বর/২০২৩ এবং জানুয়ারি/২০২৪ এ তিনমাসের দরিদ্র মাতৃত্বকালীন ভাতাভোগীদের তালিকায় ব্যাপক দূর্ণীতি ও অনিয়ম করেছেন। নিয়ম অনুযায়ী দরিদ্র মাতৃত্বকালীন ভাতাভোগীদের আবেদন করার সময় বয়স ২০-৩৫ বছর হতে হবে, ২ সন্তানের বেশী থাকলে হবেনা এবং অবশ্যই ৪-৬ মাসের গর্ভবতী হতে হবে। কিন্তু ওই তিন মাসের তালিকায় ২ সন্তানের অধিক জন্মদাত্রী, ৩৫ উর্ধ্ব মহিলা, এমনকি গর্ভবতী নন এমন মায়ের নাম দেয়া হয়েছে।

অনিয়ম ও দূর্ণীতির আশ্রয় নিয়ে এমন তালিকা করেছেন প্যানেল চেয়ারম্যান নুরুল হক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে তালিকায় থাকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এক নারীর নাম উল্লেখ করা হয়েছে, যিনি ৪ সন্তান জন্ম দিয়েছেন এবং তিনি গর্ভবতী নন। নুরুল হক অর্থের বিনিময়ে এবং স্বজনপ্রীতি করে এসব অনিয়ম করছেন। 

অভিযোগে সুষ্ঠ তদন্ত করে অনিয়মের মাধ্যমে তৈরীকৃত তালিকা বাতিল করে প্রকৃত ভাতাভোগীদের ভাতা প্রদান করতে এবং দূর্ণীতিবাজ প্যানেল চেয়ারম্যান নুরুল হকের যথাযথ শাস্তির দাবি জানানো হয়েছে।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর