শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:০৯ এএম, ২০২১-০২-২১
আনোয়ারায় আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দীন (১৭)। তার বাম উরুতে ছুরিকাঘাত করা হয়। শুক্রবার রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার জয়কালী বাজারে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ উদ্দীন নোয়াখালী জেলার মাইজদী এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। আশরাফ তার পরিবারের সঙ্গে আনোয়ারা এলাকায় বসবাস করতেন। তিনি দিলোয়ারা জাহান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার বলেন, এলাকায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের অনুসারী দুটি উপগ্রুপ আছে। একটি নিয়ন্ত্রণ করেন ছাত্রলীগ নেতা আসিফ, অন্যটি নিয়ন্ত্রণ করেন দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক নয়ন সরকার। নিহত আশরাফ আসিফ গ্রুপের সদস্য। তিনি বলেন, জানতে পেরেছি রাতে আশরাফকে ছুরিকাঘাত করে নয়ন। পরে আশরাফ হাসপাতালে মারা যান। ঘটনার পর পালিয়েছে নয়ন। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, আশরাফের বাম উরুতে ছুরিকাঘাত করা হয়েছিল। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয় রাত সাড়ে দশটার দিকে। তবে তার আগেই সে মারা যায়।
দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আসিফ বলেছেন, আশরাফের সঙ্গে আগে থেকে ঝামেলা ছিল নয়ন সরকারের। নয়ন এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে মানুষকে হয়রানি করে। কিছুদিন আগে এ রকম একটি ঘটনার প্রতিবাদ করেছিলেন আশরাফ। তারপর থেকে আশরাফের ওপর ক্ষেপে ছিল নয়ন।
এদিকে, রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, ছেলের শোকে মূর্ছা যাচ্ছেন আশরাফের মা। এ সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আশরাফ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ করেন তার সহপাঠী ও রাজনৈতিক সহকর্মীরা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited