শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:২৯ এএম, ২০২০-১০-১৫
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
বারইয়ারহাট পৌরসভার শাহ আমানত হোটেল এন্ড বিরিয়ানী হাউজের ভিআইপি কেবিনের ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য দুই জন অবস্থান করছিল।
এমন সংবাদের ভিত্তিতে ১৩ অক্টোবর (মঙ্গলবার) রাতে শাহ আমানত হোটেল এন্ড বিরিয়ানী হাউজের ভিআইপি কেবিনের ভিতর থেকে র্যাব সদস্যরা কাটাছরার মুরাদপুর গ্রামের আবুল কালামের পুত্র নজরুল ইসলাম (২৬) ও হিঙ্গুলী ইউনিয়নের রফিক উদ্দিনের পুত্র আবদুল্লা আল নোমান (২৪) কে গ্রেফতার করে।
এসময় তাদের তল্লাশী করে ৯৫৫ পিস হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা থেকে এনে ফেনী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার ৫০০ শত টাকা। গ্রেফতারকৃতদের এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এদিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল ইকবাল চৌধুরী বলেন করো ব্যক্তিগত অপকর্মের দায়ভার সংগঠন বহন করবে না!আমরা নোমান এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো এবং তাকে উপজেলা
ছাত্রলীগ সদস্য থেকে নয় সংগঠন থেকে বহিষ্কার করা হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited