dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


আলীকদমে ৫ সাংবাদিকের উপর হামলা; মারধরের পর মোবাইল, ক্যামেরা ও নগদ অর্থ ছিনতাই

দৈনিক অনুসন্ধান    |    ০৮:৪৮ এএম, ২০২১-১২-৩১

আলীকদমে ৫ সাংবাদিকের উপর হামলা; মারধরের পর মোবাইল, ক্যামেরা ও নগদ অর্থ ছিনতাই

মোঃ ইকরামুল হাসান, বান্দরবান জেলা প্রতিনিধিঃ

বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নং কুরুপপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গর্জন পাড়া মাতামুহুরি রিজার্ভের শীল ঝিরিতে অবৈধ ভাবে পাথর উত্তোলনকারীদের হামলার শিকার হন ৫ জন সাংবাদিক। 

গত ২৫শে ডিসেম্বর ২০২১ বিকেলে মাতামুহুরি রিজার্ভ এলাকার শীল ঝিরিতে নজরুল ইসলাম গং কর্তৃক পাথর উত্তলোনের সংবাদ পেয়ে দৈনিক যুগান্তরের আলীকদম উপজেলা প্রতিনিধি জয়দেব রানা, দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি রাসেল মজুমদার, দৈনিক বায়ান্ন আলীকদম উপজেলা প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, বান্দরবানের অনলাইন প্রোর্টাল " পাহাড় বার্তা'র " দাতা সাংবাদিক সুহৃদয় তঞ্চঙ্গ্যাঁ, সাংবাদিকদের গাইড সোলমন ম্রোসহ অবৈধ পাথর উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গেলে বেআইনি ভাবে পাথর উত্তোলনকারী নজরুল ইসলাম, মো শাহীনসহ ৪০/৫০ জন শ্রমিক মিলে সাংবাদিকদেরকে মারধর ও হামলা করে সংবাদ সংগ্রহের কাজে ব্যবহারিক মোবাইল ফোন, ক্যামেরা, নগদ টাকা ছিনিয়ে নেন নজরুল ইসলাম ও মোঃ শাহীন গং।

দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি রাসেল মজুমদার জানান, গত ২৫ ডিসেম্বর মাতামুহুরি রিজার্ভ অঞ্চলের গর্জন পাড়ার শীল ঝিরিতে অবৈধ ভাবে পাথর উত্তলোন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে আলীকদম উপজেলা থেকে আমরা ৫ জন সংবাদিক তথ্য চিত্রসহ সংবাদ সংগ্রহ করতে গেলে, পাথর উত্তোলনকারী নজরুল ইসলাম ও মো শাহীন এর নেতৃীত্বে আমাদের উপর হামলা করে মোবাইল ফোন, ক্যামেরা, নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। দৈনিক বায়ান্ন আলীকদম উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁকে মারধর করে তার হাতে,কোমরে আঘাত করা হয়েছে, সে এখন বর্তমানে চিকিৎসাধীন আছেন। ভিডিও ও ছবি তোলার কারণে তার উপর নজরুল ও শাহীন ২ বার হামলা করে। তিনি আরো বলেন, যদি কোন প্রকার সেনাবাহিনী, বনবিভাগ আসে অথবা অভিযান পরিচালনা করে তাহলে আমাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন নজরুল ও শাহিন। আমি আতংকে আছি, নজরুল গং যে কোন মূহুর্তে আমার উপর আবারো হামলা করতে পারে। 

দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি জয়দেব রানা জানান, মাতামুহুরি রিজার্ভ এলাকায় পাথর উত্তলোনলের সংবাদ পেয়ে আমরা ৫ জন সাংবাদিক তথ্য চিত্রসহ সংবাদ করতে গেলে নজরুল গং ও শ্রমিক মিলে আমাদের উপর হামলা করে মোবাইল ফোন, ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয়েছে। অপর দিকে তাদের হামলার শিকার হন আমার এক সহকর্মী সে বর্তমানে চিকিৎসা দিন আছেন।  তিনি আরো বলেন, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাছি যে, আমাদের উপর যারা হামলা করে মোবাইল, ক্যামেরা, টাকা ছিনিয়ে নিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হউক। 
এছাড়াও মাতামুহুরি রিজার্ভে অবৈধ পাথর উত্তলোনকারীরা আমাদের নামে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়ার চক্রান্ত করছে তার বিরুদ্ধেও তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাছি। 

মাতামুহুরি রিজার্ভে তথ্য চিত্র সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দৈনিক বায়ান্ন উপজেলা প্রতিনিধি সুশান্ত জানান, মাতামুহুরি রিজার্ভে তথ্য চিত্র সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমি হামলায় শিকার হয়েছি, বর্তমানে চিকিৎসা দিন আছি। আমি হাতে, কোমরে আঘাত পেয়েছি, আমার মোবাইল, ক্যামেরা দ্রুত উদ্ধার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। তিনি আরো জানান, আমাদের তথ্য চিত্র সবাদ সংগ্রহ কাজে বাধা দিয়ে হামলা করে উল্টো ভাবে আমাদের নামে থানায় মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্চে পাথর খেকো নজরুল ইসলাম গং। তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাই।

সাংবাদিকদের উপর হামলার বিষয়ে আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ নাছির উদ্দিন সরকার জানান, মাতামুহুরি রিজার্ভ এলাকায় অবৈধ পাথর উত্তলোন ও সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু হয়ছে এবং আসামীদের দ্রুত গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে ও মোবাইল ফোন,ক্যামেরা উদ্ধারের কাজ চলছে।

রিলেটেড নিউজ

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর