dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


নওগাঁর রাণীনগরে পুলিশ পাহারায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি    |    ১২:০১ এএম, ২০২০-০৯-২৬

নওগাঁর রাণীনগরে পুলিশ পাহারায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে পুলিশ পাহারায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আসন্ন উপ-নির্বাচনে বিএনপি’র বর্ধিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টান টান উত্তেজনার মধ্য দিয়ে পুলিশ পাহারায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উত্তেজনা কর পরিস্থীতি নিয়ন্ত্র করতে পুলিশের লাঠি চার্জে ফখরুল ইসলাম (৩২) নামে আওয়ামী লীগের এক কর্মী আহত হয়। এছাড়া দলীয় নেতা কর্মীদের হাতে দু’জন সাংবাদিক লাঞ্চিত হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১ টায় রাণীনগর উপজেলা বিএনপি’র আহ্বানে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম এর পরিচিতি ও বর্ধিত সমাবেশের আয়োজন করা হয়। সকালে নেতা কর্মীরা উপজেলা দলীয় অফিসে আসার চেষ্টা করলে আওয়ামী লীগ প্রার্থীর সর্মথকরা বাধা দেয়। এসময় রাণীনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক মোশারফ হোসেনকে লাঞ্চিত করে।

এঘটনার ছবি তুলতে গেলে আবুল বাসার চঞ্চল নামে একজন সাংবাদিককে মোবাইল ফোন কেরে নিয়ে লাঞ্চিত করে। অবশ্য পওে সাংবাদিকের ওই মোবাইল ফোন ফিরিয়ে দেয়া হয়। এর পর উত্তেজনা বেরে গেলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে বিএনপি’র নেতা কর্মীরা সমেবেত হয়ে দুপুর নাগাদ বর্ধিত সভা করে। রাণীনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক রোকনুজ্জামান খান রুকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, নওগাঁ পৌর বিএনপি’র আহ্বায়ক টুকু , প্রার্থী রেজাউল ইসলাম রেজু, তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক এছাহক আলী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কর্ণেল (অব:) আব্দুল লতিফ খান, রাণীনগর উপজেলার যুগ্ন আহ্বায়ক মোশারফ হোসেন প্রমূখ। এসময় আওয়ামীলীগ সর্মথীত প্রাথীর কর্মীরা মিছিল নিয়ে একই পথে অগ্রসর হতে থাকলে উত্তেজনা আরো বেরে যায়। এসময় নাসির উদ্দীন নামে এক কর্মী ছবি তুলতে গেলে আওয়ামী লীগ সর্মথীত কর্মীরা তাকে লাঞ্চিত করে। এসময় পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশের লাঠি চার্জে ফখরুল ইসলাম নামে একজন আহত হয়।

রাণীনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক মোশারফ হোসেন বলেন, শান্তিপূর্ন সামবেশে যোগ দিতে আসলে আওয়ামীলীগ সর্মথীত প্রার্থীর কর্মীরা সমাবেশ বাঞ্চাল করতে বাধা দেয় এবং আমাকে লাঞ্চিত করেছে।

রাণীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয় বলেন, আমরা মিছিল নিয়ে যাবার সময় বিএনপির লোকজন ও পুলিশ আমাদের উপর হামলা করে মারপিট করেছে। এতে ফখরুল ইসলাম নামে একজন আহত হয়েছে। এছাড়া সাংবাদিককে বিএনপির লোকজনরায় মারপিট করেছে বলে দাবি করেন তিনি।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন সাংবাদিককে লাঞ্চিত করার সময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর