শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০১:০৯ পিএম, ২০২০-০৯-০২
পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে চলমান বিরোধ প্রশমনে তুরস্ক আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসৌলু।
পূর্ব ভূমধ্যসাগরে বিরোধপূর্ণ অঞ্চলে তেল-গ্যাসের অনুসন্ধান নিয়ে সম্প্রতি বিরোধে জড়িয়েছে দুই ন্যাটো মিত্র তুরস্ক ও গ্রিস। তুর্কি জাহাজ অরুচ রেইসের অনুসন্ধান কার্যক্রমকে বেআইনি বলে দাবি করে আসছে গ্রিস।
উভয় দেশই আলোচনার মাধ্যমে বিরোধ নিরসনের কথা বললেও নিজেদের অধিকার রক্ষায় ছাড় দিচ্ছে না কেউই।
ওই অঞ্চলে ইতিমধ্যে দু’দেশ সামরিক মহড়া চালানোয় উত্তেজনা আরও বেড়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত বলেন, ‘বিদ্যমান ইস্যু যদি আলোচনার মাধ্যমে আপনারা সমাধান করতে চান তাহলে আমরা সবসময়ই প্রস্তুত। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আহ্বানে সাড়া না দেয়ায় মাঠ পর্যায়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা গ্রিসকে আবারও আহ্বান জানাচ্ছি অন্যদের দ্বারা প্রভাবিত কিংবা উস্কানি পেয়ে তুরস্কের বিরুদ্ধে নেতিবাচক পদক্ষেপ নেবেন না। আন্তর্জাতিক চুক্তিকে অবহেলা করবেন না, এতে আপনারাই পরাজিত হবেন।’
এর আগে সোমবার (৩১ আগস্ট) অরুচ রেইসের অনুসন্ধান কাজের সময়সীমা আগামী ১২ সেপ্টেম্বর বাড়ানোর ঘোষণা দেয় আঙ্কারা। ওই ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানিয়ে তুরস্ককে উত্তেজনা নিরসনের পূর্ব-ভূমধ্যসাগর ইস্যুতে গ্রিসকে আলোচনার আহ্বান তুরস্কের
পূর্ব-ভূমধ্যসাগর ইস্যুতে গ্রিসকে আলোচনার আহ্বান তুরস্কের
পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে চলমান বিরোধ প্রশমনে তুরস্ক আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসৌলু।
পূর্ব ভূমধ্যসাগরে বিরোধপূর্ণ অঞ্চলে তেল-গ্যাসের অনুসন্ধান নিয়ে সম্প্রতি বিরোধে জড়িয়েছে দুই ন্যাটো মিত্র তুরস্ক ও গ্রিস। তুর্কি জাহাজ অরুচ রেইসের অনুসন্ধান কার্যক্রমকে বেআইনি বলে দাবি করে আসছে গ্রিস।
উভয় দেশই আলোচনার মাধ্যমে বিরোধ নিরসনের কথা বললেও নিজেদের অধিকার রক্ষায় ছাড় দিচ্ছে না কেউই।
ওই অঞ্চলে ইতিমধ্যে দু’দেশ সামরিক মহড়া চালানোয় উত্তেজনা আরও বেড়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত বলেন, ‘বিদ্যমান ইস্যু যদি আলোচনার মাধ্যমে আপনারা সমাধান করতে চান তাহলে আমরা সবসময়ই প্রস্তুত। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আহ্বানে সাড়া না দেয়ায় মাঠ পর্যায়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা গ্রিসকে আবারও আহ্বান জানাচ্ছি অন্যদের দ্বারা প্রভাবিত কিংবা উস্কানি পেয়ে তুরস্কের বিরুদ্ধে নেতিবাচক পদক্ষেপ নেবেন না। আন্তর্জাতিক চুক্তিকে অবহেলা করবেন না, এতে আপনারাই পরাজিত হবেন।’
এর আগে সোমবার (৩১ আগস্ট) অরুচ রেইসের অনুসন্ধান কাজের সময়সীমা আগামী ১২ সেপ্টেম্বর বাড়ানোর ঘোষণা দেয় আঙ্কারা। ওই ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানিয়ে তুরস্ককে উত্তেজনা নিরসনের আহ্বান জানায় এথেন্স।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited