dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বান্দরবানে ভাল্লুকের আক্রমনে ৪ জন গুরুত্বর আহত

দৈনিক অনুসন্ধান    |    ০১:৩২ এএম, ২০২১-০২-২৭

বান্দরবানে ভাল্লুকের আক্রমনে ৪ জন গুরুত্বর আহত

মোঃ ইকরামুল হাসান, বান্দরবান জেলা প্রতিনিধিঃ-
বান্দরবানের চিম্বুকে জুমের কাজ করতে গিয়ে ভাল্লুকের আক্রমনে পাড়া কারবারীসহ ৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

আহতদের দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারে চট্টগ্রামের সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সকালে টংকাবতী ইউনিয়নের চিম্বুক পাড়ার ১৮ মাইল নামক স্থানে এই ঘটনা ঘটে।

পরে সেনাবাহিনী আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলেন পাড়া কারবারী ও য়্যংওয়াই ম্রো, পিং রিংরাও ম্রো ও মাংলিও ম্রো (১০)। তাদের বাড়ি বান্দরবানের চিম্বুক পাড়ায়।

সেনাবাহিনী ও স্থানীয় লোকজন জানান, কাজের তাগিদে পাড়া কারবারী ও য়্যংওয়াই ম্রো, রিংরাও ম্রো  ও মাংলিও ম্রো (১০) জুম চাষের জন্য গেলে সেখানে তাদের উপর ভাল্লুক আক্রমন চালায়।

এসময় ভাল্লুকটি পিং রিংরাও ম্রো এর চোখসহ মুখের একাংশ উপড়ে ফেলে। পরে আশংকাজনক অবস্থায় আহতদের প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্রগ্রামে রেফার করে।

কিন্তু আর্থিক সংকটের কারণে সেনাবাহিনীর নিকট শরণাপন্ন হলে বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার জিয়াউল হকের নির্দেশক্রমে বান্দরবান ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স প্রাথমিক চিকিৎসা শেষে হেলিকপ্টার যোগে চট্টগ্রামে পাঠানো হয়। 

বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার জিয়াউল হক জানান, ভাল্লুকের আক্রমনে আহতদের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী নিজস্ব হেলিকপ্টারে করে আহতদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।

পাহাড়ের  মানুষের উন্নয়নের জন্য সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রিলেটেড নিউজ

জেলেদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে- ড. জিয়াউদ্দিন

জেলেদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে- ড. জিয়াউদ্দিন

দৈনিক অনুসন্ধান : সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে চৌত্রিশ জেলে পরিবারের মাঝে সরকারিভাবে সাড়ে আট লাখ টাক...বিস্তারিত


চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত


অতীতে শাসকরা শ্রমিকদের খবর রাখেনি: এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

অতীতে শাসকরা শ্রমিকদের খবর রাখেনি: এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার ...বিস্তারিত


জমি সংক্রান্ত বিরোধ:ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

জমি সংক্রান্ত বিরোধ:ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল এলাকায় আমজাদ হোসেন (২৫) নামের এক জামায়াত নে...বিস্তারিত


৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধিঃ পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অং...বিস্তারিত


চকরিয়া পৌরসভায় কর্মরত ঠিকাদারের  সাইট অফিসে দুর্ধর্ষ চুরি: ৫ লক্ষাধিক টাকার মেশিনারিজ লুট

চকরিয়া পৌরসভায় কর্মরত ঠিকাদারের সাইট অফিসে দুর্ধর্ষ চুরি: ৫ লক্ষাধিক টাকার মেশিনারিজ লুট

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধিঃ চকরিয়া পৌরসভার স্বপ্নপুরি থেকে মাতামুহুরী পর্যন্ত চলমান কাজের সাই...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর