শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:৩১ পিএম, ২০২৩-০৯-০৫
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ ‘ক’ সার্কেল টিমের মাদকবিরোধী অভিযানে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা মধ্য পাড়ায় একটি বাড়ি থেকে ৫০ গ্রাম হেরোইন, ১ হাজার পিস ইয়াবাসহ ১ নারীকে আটক করা হয়েছে।
আটক নারী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা মধ্য পাড়ার সাইদুর রহমানের সহধর্মিণী রেহেনা (৪০)। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পলাতক আসামি সাইদুর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন মাদকসহ ১ নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে ৪ সেপ্টেম্বর সোমবার সকাল ৯ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ ‘ক’ সার্কেল টিমের সদস্যরা আসামি রেহেনার বাড়ি ঘিরে ফেলে। এক পর্যায়ে শয়নকক্ষে তল্লাশী চালিয়ে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে অভিযানের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় রেহেনার স্বামী সাইদুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রেহেনা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited