dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পুলিশের সর্বোচ্চ পদক পেলেন

দৈনিক অনুসন্ধান    |    ০৬:৫৭ পিএম, ২০২৪-০৩-০৮

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পুলিশের সর্বোচ্চ পদক পেলেন


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

সততার সঙ্গে অপরাধ দমনের জন্য আবারও বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক পেলেন চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ও হবিগঞ্জ জেলার কৃতি সন্তান মো.ছাইদুল হাসান।

গত দেড় বছরে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রসংশনীয় অবদানের জন্য তাকে এই পদক দেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবায় মনোনিত করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

ছাইদুল হাসান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া মহল্লার মরহুম শিক্ষানুরাগী খুর্শেদ আলী ও তাহেরা খাতুনের দ্বিতীয় সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি মেজো।

তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারি পুলিশ সুপার পদে নিযুক্ত হয়েছিলেন। পরে পুলিশ সদর দপ্তরে সহকারি মহাপরিদর্শকের (এআইজি) পদ থেকে সর্বশেষ চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হন। কর্মজীবনে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেয়েছেন ভাল কাজের স্বীকৃতি স্বরূপ।

মো.ছাইদুল হাসান ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। ১৯৯৫ সালে বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও ১৯৯৭ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর