শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪৮ পিএম, ২০২৩-০৯-২০
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
গ্রাহকের প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মহানন্দা পল্লী উন্নয়ন সংস্থা'র নামে একটি এনজিওর বিরুদ্ধে।
ওই এনজিওর ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে শত শত গ্রাহকের। টাকা ফেরত পেতে পাঁচ মাস ধরে সংস্থাটির অফিসে ঘুরলেও কাজ হচ্ছে না। মামলা করেও মিলছে না সুফল। বরং উল্টো হতদরিদ্র অসহায় গ্রাহকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে এনজিওটির পরিচালক ধুরন্ধর, প্রতারক অহিদুজ্জামান নিপু।
খোঁজ নিয়ে জানা যায়, কয়েক বছর আগে সমাজ সেবা থেকে অনুমোদন নিয়ে মহানন্দা পল্লী উন্নয়ন সংস্থা নামে এমন নামসর্বস্ব এনজিও খুলে চড়া মুনাফার লোভ দেখিয়ে আমানত সংগ্রহ করতে থাকেন অহিদুজ্জামান ওরফে নিপু। প্রথম দিকে ভালো মুনাফা দিয়ে আকৃষ্ট করতে থাকে সাধারণ গ্রাহকদের। তার পর থেকে ওই ভুয়া এনজিও হাতিয়ে নিয়েছে কমপক্ষে ৫ কোটি টাকা।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দূর্গাপুর গ্রামের শরিফ উদ্দিনের স্ত্রী নুরজাহান বেগম জায়গা জমি বিক্রি করে ৫ লাখ টাকা জমা রেখেছিলেন মহানন্দা এনজিওতে। নুরজাহানের স্বামী শরিফ বলেন, আমাদের অনেক কষ্টের টাকা, টাকা চাইতে গেলেই গালাগালি করে বাধ্য হয়ে কয়েক দিন আগে নিপুর বিরুদ্ধে মামলা করেছি। একই এলাকার সবুর আলী জানান আমি ৭ লাখ টাকা মহানন্দা এনজিওতে রেখেছিলাম। এনজিওর মালিক নিপু ৭ লাখ টাকা আত্মসাত করে আমাকে সর্বসান্ত করে দিয়েছে। মাজেদা ও রেক্সোনার ৩ লাখ ৬১ হাজার টাকা। ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মুসরিভুজা এলাকার বেলী বেগমের ৪ লাখ ৮৮ হাজার ৫ শ টাকা রেখেছিলো। বেলী বেগমের ছেলে খায়রুল জানান, আমাদের ষাড় গরু বিক্রির টাকা মায়ের নামে রেখেছিলাম। পুরো টাকায় আত্মসাৎ করেছে মহানন্দা এনজিওর মালিক অহিদুজ্জামান নিপু। গোমস্থাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মৃত জব্দুল আলীর ছেলে মোঃ গফুর আলী জানান, আমার বাগান বিক্রি ও তাদের আয় থেকে জমানো ৬ লাখ ২০ হাজার টাকা রেখেছিলেন, অহিদুজ্জামান নিপুর মালিকানাধীন মহানন্দা এনজিও বোয়ালিয়া এলাকায়। উদ্দেশ্য ছিল জমানো টাকা দিয়ে ভাঙাচোরা টিনশেড ভেঙে তৈরি করবেন ইটের বাড়ি। তবে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তাদের টাকা নিয়ে আত্মসাৎ করেছে মহানন্দা এনজিওর মালিক অহিদুজ্জামান নিপু। গফুর আরও বলেন, আমি নিপুর বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা করেছিলাম। এতে নিপু ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে নিপু উল্টো হয়রানি মূলক মামলা করেছে। এরকম অনেক ভুক্তভোগীর বিরুদ্ধে হয়রানি মূলক মামলা করেছে প্রতারক নিপু বলেও জানান তিনি।
মুসরিভুজা এলাকার একজন বাসিন্দা বলেন, তিনি একটি বেসরকারি সংস্থাতে কাজ করতেন। আর তার স্ত্রী বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তাদের দুজনের জমানো সাড়ে ৩ লাখ টাকা জমা রাখেন নিপুর এনজিওতে। প্রথমে কিছুদিন এক লাখে তিন হাজার টাকা করে মুনাফার টাকা নিয়মিত পরিশোধ করছিলেন। এরপর হঠাৎ করে বন্ধ হয়ে যায় লাভের টাকা দেওয়া। টাকা চাইতে গেলে মারধর ও অপহরণের শিকার হতে হয়। এ অবস্থায় উপায়ন্ত না পেয়ে টাকা ফেরতের জন্য আদালতে মামলা করেছেন তিনি। আমানতদারীদের কাছে পাঠানো হয়েছে উকিল নোটিশ। এখন নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছেন তারা। তার মতো হাজার হাজার গ্রাহক একই পরিস্থিতির শিকার। লাভ তো দূরের কথা জমানো আসল টাকাই পাচ্ছেন না তারা।
মহানন্দা উন্নয়ন সংস্থা নামে এই ভুঁইফোড় এনজিওর নির্বাহী পরিচালক অহিদুজ্জামান নিপু সাংবাদিকদের বলেন, গ্রাহকদের জমানো টাকা তার সহযোগীরা নিয়ে আত্মগোপন করেছে। কিছু সমস্যার কারণে এমন পরিস্থিতি। ব্যবসায়িক পার্টনাররা পালিয়ে যাওয়ায় সব কিছু এখন তার উপর পড়েছে। তাই আমার মালিকানাধীন মহানন্দা পল্লী উন্নয়ন সংস্থা এনজিওর কার্যক্রম সাময়িক বন্ধ করতে হয়েছে। সময় হলেই প্রকৃত পাওনাদারদের টাকা দিয়ে দিবো। আমার অনেক টাকা অনেক গ্রাহকের নিকট পড়ে আছে বলেও জানান নিপু।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন, বিষয়টি আমি অবগত, গ্রাহকদের লিখিত অভিযোগের ভিত্তিতে আমি তদন্ত কমিটি গঠন করে একজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেছি। তদন্ত করে সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া মহানন্দা এনজিওর পরিচালকের বিরুদ্ধে আদালতে কয়েকটি মামলা চলমান বলেও জানান ইউএনও।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited