শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩৯ পিএম, ২০২৩-০৭-২৮
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র যুগে পদার্পণ উৎসব অনুষ্ঠানে "রতন সরকার স্মৃতি পদক" এর জন্য দেশের ৩০ জন সাহসী, নির্যাতিত এবং পরিশ্রমী সাংবাদিককে মনোনয়ন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। যেখানে চাঁপাইনবাবগঞ্জ থেকে মনোনয়ন পেয়েছেন একজন সাহসী ও পরিশ্রমী সাংবাদিক। তিনি হলেন- চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ'র সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু।
৩০ জুলাই, রবিবার সকাল ১০ টার সময় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম অডিটোরিয়ামে, বাংলাদেশ প্রেস ইনিস্টিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদের উপস্থিতিতে,
বিএমএসএফ'র প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের সভাপতিত্বে এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপির উদ্বোধনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপি, বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী ১ আসনের এমপি এইচ এম ইব্রাহিম এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত থেকে "রতন সরকার স্মৃতি পদক" তুলে দিবেন অতিথিরা।
মনোনীত অন্যান্য সাংবাদিকগণ হলেনঃ
১. মেহেদী হাছান, আমাদের সময়, চাটখিল, ২. মো. ইমরানুল হক, কোষাধ্যক্ষ, বিএমএসএফ, বগুড়া, ৩. সীমা খন্দকার, সম্পাদক, দৈনিক প্রতিজ্ঞা, কুষ্টিয়া, ৪. ইউসুফ আলী, সাবেক সেক্রেটারি, বিএমএসএফ আশুলিয়া, ৫. আশরাফুল ইসলাম রোহিত, দৈনিক করতোয়া, বগুড়া, ৬. মো. নাসির উদ্দিন, সম্পাদক, বিএমএসএফ, তালতলী, বরগুনা, ৭. আমীর হোসেন, দৈনিক যুগান্তর, চরফ্যাশন, ভোলা, ৮. মো. আরিফুল ইসলাম খান শাহীন, সদস্য বিএমএসএফ, গাজীপুর, ৯. অমরেশ দত্ত জয়, দৈনিক কালবেলা, চাঁদপুর, ১০. ফয়সাল আজম অপু, এশিয়ান টিভি, চাঁপাইনবাবগঞ্জ, ১১. মো. আবুল কালাম আজাদ, বাংলা ৭১, পাংশা, রাজবাড়ী, ১২. টেকনাফের ওসি প্রদীপ কুমার কর্তৃক নির্যাতিত সাংবাদিক, ফরিদুল মোস্তফা, সম্পাদক, দৈনিক কক্সবাজার বাণী, ১৩. মোবারক হোসেন চৌধুরী নাসির, সভাপতি, বিএমএসএফ, কসবা, বিবাড়িয়া, ১৪. মো: আবুল খায়ের খাঁন, বিজয় টিভি, মাদারীপুর, ১৫. জহিরুল ইসলাম রাসেল, ফ্রিল্যান্স সাংবাদিক, ঢাকা, ১৬. মো: মোফাজ্জেল হোসেন, বিজয় টিভি, নওগাঁ, ১৭. খোকন আহম্মেদ হীরা, দৈনিক জনকণ্ঠ, বরিশাল, ১৮. মো: রেজাউল করিম রাজু, সম্পাদক, সেনবাগ, নোয়াখালী, ১৯. আরিফুল ইসলাম রিগ্যান, বাংলা ট্টিবিউন, কুড়িগ্রাম, ২০. আসাদুজ্জামান সাজু, দৈনিক মানবকন্ঠ, লালমনিরহাট, ২১. কবির হোসেন, দৈনিক খোলাকাগজ, রাজবাড়ি, ২২. মো: জিয়াউল হক আকন, দৈনিক জনকণ্ঠ, বাকেরগঞ্জ, ২৩. আব্দুল বাতেন বাচ্চু, সম্পাদক, বিএমএসএফ, শ্রীপুর, ২৪. তানভীর হাসান তানু, দৈনিক ইত্তেফাক, ঠাকুরগাঁও, ২৫. মোস্তাক আহমেদ খান, সদস্য, ট্রাস্টি বোর্ড, বিএমএসএফ, ২৬. সানজিদা আক্তার, ডিএসটিভি, ঢাকা, ২৭. শেলু আকন্দ, নির্যাতনের শিকার সাংবাদিক, জামালপুর, ২৮. মফিজুর রহমান নাহিদ, দৈনিক স্বাধীন বাংলা, ২৯. আনিছুর রহমান কবির, বিভাগীয় প্রধান গ্লোবাল টেলিভিশন সভাপতি: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, খুলনা মহানগর, ৩০. আরাফাত সানি, টেকনাফ প্রতিনিধি, যায়যায়দিন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited