শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:২২ এএম, ২০২৩-১১-৩০
জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ :
ইতালির ভেনিসে হয়ে গেলো ৪ টি স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন । এই নির্বাচনে দুই জন বাংলাদেশী সদস্য পদে প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন। ৪ টি স্কুলে প্রায় ৮ শত ভোটার রয়েছে। শিক্ষার্থীর বাবা ও মা মোট দুই টি করে ভোট প্রদান করেন এই নির্বাচনে । গত রবিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে বেলা ১২ টা পর্যন্ত। সোমবার সকাল ৮ টা হতে দুপুর দের টা পর্যন্ত চলে ভোট গ্রহণ । এই নির্বাচনে দুই বাংলাদেশী প্রার্থী হওয়ায় ভোট কেন্দ্রের বাইরে দেখা গিয়েছে উৎসবের আমেজ । বাংলাদেশী ভোটার রা তাদের পছন্দের প্রার্থী কে জয়ী করতে স্ব স্ত্রীক ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করেছে। ভোট শুরুর প্রথম দিকে দুই প্রার্থী শরীফুল আলম মৃধা ও ফারজানা শহীদ মেস্রে চেজার চাও জুলিও মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। গত মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জন নির্বাচিত হন । ভোটে বাংলাদেশী প্রার্থী শরীফুল আলম মৃধা ও ফারজানা শহীদ সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন । এই বিজয়ে খুশি ভেনিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ।
এদিকে বিজয়ী দুই প্রার্থী কে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছে ভেনিস বাংলা স্কুল কতৃপক্ষ । সন্ধ্যায় স্কুল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী দুই প্রার্থী কে ফুলের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করানো হয়। সে সময় স্কুল কতৃপক্ষ ছাড়াও দুই প্রার্থীর পরিবারের লোকজন ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন । তাদের এই বিজয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই জনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited