শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:০৯ এএম, ২০২২-০৭-২৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
রাত পোহালেই (২৫ জুলাই) শুরু হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবারে এ, বি এবং সি তিনটি ইউনিটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা চলবে ২৭ জুলাই পর্যন্ত।
এরই মধ্যে ভর্তি পরীক্ষাকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এ কথা জানায় ।
এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত আছে। ‘বি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬ টি বিভাগ অন্তর্ভুক্ত আছে।
উপাচার্য আরও বলেন, রাবিতে এবছর বিশেষ কোটাসহ মোট আসন রয়েছে ৪ হাজার ৬৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭ জন, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১ জন এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছ চূড়ান্ত আবেদন সম্পন্ন করেছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ৪২৯ জন।
এবারের ভর্তি পরীক্ষার পদ্ধতির বিষয়ে উপাচার্য বলেন, এবারে এক ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে খুলে দেয়া হবে পরীক্ষা কক্ষের গেট । পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না। পরীক্ষার হলে মোবাইল ফোন ও ক্যালকুলেটরসহ মেমোরীযুক্ত অন্য কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।
ভর্তি সংক্রান্ত জালিয়াতির বিষয়ে উপাচার্য বলেন, কখনও কখনও অসাধুচক্র ভর্তিচ্ছু শিক্ষার্থী কিংবা তাদের অভিভাবকের নিকট ভর্তির সুযোগ করে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ নিয়ে থাকে। এজন্য তারা কখনও কখনও শিক্ষার্থীদের সার্টিফিকেট ও অন্যান্য অত্যাবশ্যকীয় কাগজপত্র জমাও রাখে এবং রেজাল্ট শিটে নাম দেখেই অর্থ দাবি করে। প্রকৃতপক্ষে ঐ সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী নিজ যোগ্যতায় ভর্তির সুযোগ পেয়েও প্রতারণার শিকার হয় অনেক মেধাবী শিক্ষার্থীরা।
ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা সজাগ আছে। এসময় ভর্তি সংক্রান্ত কোন প্রকার জালিয়াতি, কারসাজি বা অশুভ তৎপরতা সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পেলে প্রক্টর দপ্তরকে অবহিত করার আহ্বান জানায় উপাচার্য।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গৃহিত পদক্ষেপের বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষাকালীন প্রক্টর কর্তৃক ক্যাম্পাসে ও সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকবে, অসাধু চক্রের সদস্যদের তাৎক্ষণিক শাস্তি বিধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে, ভর্তি পরীক্ষা চলাকালে রাবি চিকিৎসা কেন্দ্র পরিচালিত একটি মেডিকেল টিম কাজ করবে এবং সার্বক্ষণিকভাবে ৪টি অ্যাম্বুলেন্স থাকবে।
এছাড়াও কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ২ সদস্যের একটি মেডিকেল টিম এবং ২টি অ্যাম্বুলেন্স চিকিৎসা সহায়তা প্রদান করবে। পরীক্ষা চলাকালে শুধুমাত্র অভিভাবকদের অপেক্ষার জন্য শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে বসার ব্যবস্থার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ৯ টি ওয়াটারপ্রুফ টেন্ট স্থাপন করা হচ্ছে। প্রতিটি টেন্টে অভিভাবকদের বসার জন্য ২০০টি করে চেয়ার থাকবে।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যবহারের জন্য ১২ টি স্থানে ওয়াশরুমের ব্যবস্থা থাকছে। বিষয়টি প্রচারের জন্য ক্যাম্পাসের ১০ টি স্থানে সহজে দৃশ্যমান ব্যানার ও নির্দেশিকা থাকবে।
এছাড়াও বিএনসিসি, রোভার স্কাউট, রেভারগণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপিত ৯ টি হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা প্রদান করবে। ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের প্রচারণামূলক লিফলেট বিতরণ করতে নিষিদ্ধ থাকবে।
এসময় পরীক্ষার্থীদের বিভিন্ন আবাসিক হল, জিমনেশিয়াম ও অন্যান্য স্থানে এবং নারী অভিভাবকদের অবস্থানের জন্য ছাত্রী জিমনেশিয়ামে সীমিত আকারে থাকার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনোরূপ হয়রানি ও প্রতারণামূলক কর্মকাণ্ড এবং দোকানগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্যের অতিরিক্ত মূল্য আদায় করা থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করা হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালীন এসব নিয়ম কেউ ভঙ্গ করলেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited