শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১৬ পিএম, ২০২০-০৯-১৩
বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন সন্দ্বীপের সদ্য প্রয়াত উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হারামিয়া ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী খসরু।
সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১২ই সেপ্টেম্বর বিকেল ৪ টায় কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সন্দ্বীপ সংসদীয় আসন থেকে নির্বাচিত এমপি মাহফুজুর রহমান মিতা এ কথা বলেন। তিনি আরো বলেন - মোহাম্মদ আলী খসরুর মত ত্যাগী নেতার আজ বড় বেশি প্রয়োজন।
সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বি.এ'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃঃ মাইনউদ্দিন মিশন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক জেবুন্নেছা চৌধুরী জেসী। এ সময় মঞ্চে নেতৃবৃন্দের সাথে উপবিষ্ট ছিলেন মরহুম নেতা মোহাম্মদ আলী খসরু' র একমাত্র পুত্র মুর্তজা আলী শান্ত।
সভায় অন্যান্যদের মধ্যে মরহুম খসরু' র জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন- সাবেক ছাত্রনেতা ও সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল, উপজেলা আওয়ামীলীগ নেতা ও বাউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামালউদ্দিন, সাবেক ছাত্রনেতা ও সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোক্তাদের মাওলা সেলিম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি ও হারামিয়া
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহিম মোহাম্মদ প্রমুখ। সভায় সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ-কর্মী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরন সভা শেষে মরহুম নেতা মোহাম্মদ আলী খসরু' র বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাাম্মদ ইউসুফ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited