শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৪৫ পিএম, ২০২২-০৯-২৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা পদক-২০২২ প্রদান উপলক্ষে আজ রোববার (২৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে শিবগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত কে চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউএনও মোঃ আবুল হায়াত শিবগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তার উদ্যোগ ও তৎপরতায় দিনবদলের হাওয়া লেগেছে উপজেলাবাসীর মাঝে এমনকি উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অভিভাবকদের অনুপ্রাণিত করতে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন।
ইউএনও মোঃ আবুল হায়াতের নির্দেশনায় ও নেতৃত্বে নতুন করে সাজছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। এর মাধ্যমে পাল্টে যাচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। আনন্দঘন পরিবেশে শিক্ষা নিচ্ছে শিশুরা। সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন শুরু হয়েছে এক নবযাত্রা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited