dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


মিরসরাইয়ে যুবদল কর্মী খুন: পৌরসভা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৪

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০৪:২১ পিএম, ২০২৫-০১-১৫

মিরসরাইয়ে যুবদল কর্মী খুন: পৌরসভা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল কর্মী মো. মুন্না (২২) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজন হলেন মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান (৩৭), মো. শাহ আলম (৪৭), মো. আরমান (২৬) ও নাজমুস সাকিব (২২)। এর আগে মুন্না হত্যার ঘটনায় সোমবার রাত ১২টায় মুন্নার ভগ্নিপতি আরাফাত হোসেন মিরসরাই থানায় ৮ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘সোমবার রাতে মিরসরাই সদরে বিএনপি ও যুবদলের দুই নেতার অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটির রেশ ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুন্না নামের এক যুবক নিহত হন। ঘটনার পর রাতেই মুন্নার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছি আমরা। গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।’

সোমবার রাত ১১টায় মিরসরাই স্টেডিয়ামে চলা বাণিজ্য মেলায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মিরসরাই পৌর বিএনপির সদস্যসচিব জাহিদ হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে কামরুলের অনুসারীরা ধাওয়া দিয়ে জাহিদ হোসেনের অনুসারী মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। আহত মুন্নাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মিরসরাই পৌরসভা বিএনপির সদস্যসচিব জাহিদ হোসেন ও পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান দুজনেই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের অনুসারী।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর