শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৩৯ পিএম, ২০২৩-০৪-১৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলম ঝাপড়া (৫০) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড়ে ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্য নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর এলাকার আবুল হোসেন ঝাপড়ার ছেলে ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে নবাব মোড়ে ৭-৮ জন দুর্বৃত্তরা এসে আলম ঝাপড়াকে কোপাতে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ইউপি সদস্য। পরে তারা পলিয়ে গেলে এলাকাবাসী উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে ইউপি সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই মারা গেছেন তিনি। হাসুয়ার কোপে তার মাথায় রক্তাক্ত হয়েছিল। ডান হাতে ও মাথায় কোপগুলো দেওয়া হয়েছে।
এবিষয়ে শিবগঞ্জ থানার ডিউটি অফিসার মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited