শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০২:১২ এএম, ২০২১-০৪-১৬
রাজশাহীর মোহনপুরে বিয়ের মাত্র ২৭ দিনের মাথায় যৌন নিপীড়নের শিকার কিশোরী স্ত্রীর হাতে খুন হয়েছেন স্বামী হারুনুর রশিদ (১৮)। মঙ্গলবার (১৩ই এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিষহরা গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ গৃহবধূকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত যুবক হারুনুর রশিদ ওই গ্রামের বয়জুল মণ্ডলের ছেলে। গৃহবধূর বাবার বাড়ি একই উপজেলার ভীমনগর পালশা গ্রামে।
ঘটনা সূত্রে জানা গেছে, গত ২৭ দিন আগে পারিবারিকভাবেই হারুনুর রশিদের সাথে বিয়ে বাল্য বিয়ে হয় ভীমনগর পালশা গ্রামের মাদ্রাসায় মাত্র অষ্টম শ্রেণি পড়ুয়া ওই নববধূর। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে।
গত ১৯শে মার্চ হারুনের সাথে তার বিয়ে দেয়া হয়। বয়স কম বলে ওই কিশোরীর খালার বাড়িতে চুপিসাড়েই বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় একজন কাজী এই বিয়ে পড়ান। মোহনপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হারুনের লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বলেন, অনেকটা জোর করেই মেয়েটির বিয়ে দেয়া হয়েছিল। বিয়ের পর নিজের ইচ্ছের বিরুদ্ধে বার বার স্বামীর যৌন চাহিদা পূরণ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে। গত মঙ্গলবার রাতেও অসুস্থ অবস্থায় স্বামী তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চান। মেয়েটি স্বামীকে তার শারীরিক সমস্যার কথা জানান। কিন্তু কোন কথা না শুনেই স্বামী যৌন ক্রিয়া করতে উদ্ধৃত হয়ে উঠে। স্ত্রী বাধা দিলে তখন স্ত্রীর গায়ে হাত তোলেন হারুন।
পরে গৃহবধূ কৌশলে স্বামীর দুই হাত বেঁধে ফেলে। এরপর পাটের রশি গলায় পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে আর এতে দ্রুত তার স্বামীর মৃত্যু হয়।
ওসি তৌহিদুর রহমান আরও বলেন, স্বামীর হাতে যৌন নিপীড়নের শিকার হয়েই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বাল্যবিয়ের শিকার ওই নববধূ। যদিও মেয়েটির চেয়ে ছেলের শারীরিক গঠন দ্বিগুণ। তারপরও সে স্বামীকে হত্যা করতে পেরেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।
বৃহস্পতিবার বিকালে আদালতে তোলা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে নিহত হারুনের বাবা মেয়েটির বিরুদ্ধে হত্যা মামলা করেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited