dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


কোটি কোটি টাকার প্রতারণা, প্রতারক জেলে থাকলেও টাকা ফেরত পাওয়া নিয়ে শংকিত ক্ষতিগ্রস্তরা

দৈনিক অনুসন্ধান    |    ০১:১৩ পিএম, ২০২৩-১০-০৪

কোটি কোটি টাকার প্রতারণা, প্রতারক জেলে থাকলেও টাকা ফেরত পাওয়া নিয়ে শংকিত ক্ষতিগ্রস্তরা


বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পুলিশের হাতে আটক হয়ে কারাগারে রয়েছে মূল প্রতারক। এরপরেও টাকা ফেরত পাওয়া নিয়ে ক্ষতিগ্রস্তদের অনেকেই শংকা প্রকাশ করেছেন। চক্রের মূল দুই হোতা মাঝে মাঝে সিনিয়র সহকারী স্বাস্থ্য সচিব পরিচয় দেওয়া এ এইচ আব্দুল্লাহ আল মাহমুদ ওরফে সুমন ওরফে মুজিবুর রহমান সুমন পাবনা জেলার নারায়নপুর রাধানগর এলাকার এসকান্দার বিশ্বাস রোড বাই লেনের আবুল কাশেমের পুত্র। তার তার স্ত্রী মোছাম্মৎ আজমিরা খানম বাগেরহাটের কচুয়া উপজেলার ভান্ডারখোলা গ্রামের সুলতান শেখের কন্যা। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এই চক্রে মোট ১৫ থেকে ২০ জন সক্রিয় সদস্য রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, এ এইচ আব্দুল্লাহ আল মাহমুদ ওরফে সুমনের ঢাকার পল্টন এলাকায় একটি অফিস রয়েছে। যেখানে বসে ফ্লাশ লাইট এন্টারপ্রাইজ, জোহানি এন্টারপ্রাইজ নামীয় অফিসের ম্যানেজিং ডিরেক্টর এবং উত্তরবঙ্গ হেলথ কেয়ার, দারুস সুন্নত ইন্টারন্যাশনাল ট্রাভেলস লিমিটেডের ব্যবসায়িক পার্টনার পরিচয় দিয়ে হাজার হাজার মানুষের সাথে প্রতারণা করেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে অফিস নিয়ে সঙ্ঘবদ্ধ এই চক্রটি মানুষের সাথে প্রতারণা করে আসছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দেশের মেগা প্রজেক্টের ওয়ার্ক অর্ডার নকল করে বিভিন্ন ঠিকাদারের সঙ্গে অবৈধভাবে কোটি কোটি টাকা লেনদেনের ঘটনায় তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৫/২০ টা মামলা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে আড়াইশো মানুষের কাছ থেকে শত কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্রটি।

একটি মামলা সূত্রে জানা গেছে, অল্প টাকায় বিদেশে লোক পাঠানো, এয়ারপোর্ট, পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা বন্দর, রূপপুর তাপবিদ্যুৎ কেন্দ্র ও বিভিন্ন হাসপাতালে জনবল নিয়োগ এবং পাথর ও বালি সাপ্লাই দিয়ে ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার কথা বলে বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর এলাকার শেখ আনোয়ারুল ইসলামের ছেলে শেখ নুরুজ্জামান মাসুমের নিকট থেকে ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। প্রতারণার বিষয়টি টের পেয়ে টাকা আদায়ে ব্যর্থ হয়ে ২৬ জুন ২৩ তারিখ প্রতারকদের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় একটি মামলা দায়ের করে। এই মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করিয়াছে। প্রধান আসামি আল মাহমুদ ওরফে সুমন এই মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে আটক রয়েছে। 

অপর একটি মামলা সূত্রে জানাগেছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত এটর্নি জেনারেলের পি এ বাগেরহাট জেলা সদরের কাড়াপাড়া ইউনিয়নের দেওয়ানবাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সবদার হোসেনের পুত্র এস এম ইমাম হোসেন সোহাগের মৎস্য খামারে লোকজন নিয়ে হামলা চালিয়ে টাকা আত্মসাৎসহ প্রায় ১৮ লক্ষ টাকার ক্ষতি সাধন করেন। সে সময় তার মৎস্য খামারের ম্যানেজারকে প্রাননাশের হুমকিও দেয় তারা।

পিরোজপুরের উত্তর মাছিমপুর এলাকার আমির হোসেন ফরাজির কন্যা খাদিজা আক্তারের দায়েরকৃত মামলায় তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে আদালতে। সেখানে বলা হয় উত্তরবঙ্গ হেলথ কেয়ার নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পিরোজপুর জেলা হাসপাতালে বেকারদের চাকরি দেওয়া হবে। চাকরি স্থায়ীকরণের নামে প্রতারণার ফাঁদে পড়ে খাদিজা আক্তার ওই কোম্পানিতে ২ লাখ টাকা দেয়। এরকম আরো ৩৩ জনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নগদ অর্থ গ্রহণ করে এই প্রতারক চক্র। 

এসব প্রতারণার বিষয়ে জানতে মোছাম্মৎ আজমিরা খানমের মোবাইলে কল করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তি, মামলা মোকদ্দমা এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে কোটি কোটি টাকা প্রতারণার কাজে এ এইচ আব্দুল্লাহ আল মাহমুদ ওরফে সুমন ওরফে মুজিবুর রহমান সুমনকে সহযোগিতা করেছে তার স্ত্রী মোসাম্মৎ আজমিরা খানম সহ ১০ - ১২ জনের একটি সঙ্ঘবদ্ধ চক্র। মূলহোতা কারাগারে থাকলেও থেমে নেই তাদের প্রতারণা। বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারণা চালিয়ে যাচ্ছে বলে গোপন সূত্রে শোনা যাচ্ছে। তবে যারা প্রতারিত হয়েছে তারা তাদের ক্ষতিপূরণ আদৌ পাবে কিনা এমন শংকা ও আতঙ্কে দিন কাটছে তাদের।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর