dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


এই লকডাউনে ডবলমুড়িং মডেল থানার ব্যতিক্রমী এক উদ্যোগ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৫:৩৪ পিএম, ২০২১-০৭-২৯

এই লকডাউনে ডবলমুড়িং মডেল থানার ব্যতিক্রমী এক উদ্যোগ

সরকারি বিধিনিষেধ চলাকালীন সময়ে জরুরী প্রয়োজনে হাসপাতালে যাতায়াতের ক্ষেত্রে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং মডেল থানা।

রোগীদের জন্য ব্যবস্থা করেছে এম্বুল্যান্স ও সিএনজি অটোরিকশা। রোগীরা চাইলেই এসব গাড়ি ব্যবহার করে হাসপাতালে যেতে পারবেন। এজন্য কোন টাকাও লাগবেনা! পুরো সেবাটিই বিনামূল্যে!

আজ বিকেলে ডবলমুরিং থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধনের করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (পশ্চিম) মোঃ আব্দুল ওয়ারীশ।

উদ্ধোধনী বক্তব্যে তিনি বলেন, 'যান চলাচল বন্ধ থাকায় রোগীরা সমস্যায় পড়েছেন। সামর্থ্যবানেরা এম্বুল্যান্স ডেকে যেতে পারলেও বিপাকে পড়েছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা। তাদের সবার কথা বিবেচনা করেই আমাদের এই বিনামূল্যে পরিবহন সেবা।'

ডবলমুরিং মডেল থানার এই উদ্যোগে পাশে দাঁড়ান  জনাব মাশরাফুল ইসলাম শাকিল।  তিনি একটি এম্বুলেন্স প্রদান করেন। এরপর একে একে পাশে দাঁড়ায় সামাজিক সংগঠন ধনিয়ালাপাড়া বন্ধু মহল, মুহুরীপাড়া এলাকার ডলফিন ক্লাব, সিডিএ আবাসিক এলাকার আর.এস.কে ক্লাব, আগ্রাবাদের এস এস ট্রেডিং, পাহাড়তলী ঝর্ণাপাড়ার সায়মা প্রোপার্টিজ এবং পাঠানটুলি খান বাড়ির মোঃ আসাদ খান। তারা প্রত্যেকেই রোগী পরিবহনে একটি করে সিএনজি প্রদান করেন।

বিনামূল্যে এই পরিবহন সেবা ২৪ ঘণ্টাই চালু থাকবে। ০১৩২০০৫২৭৪৯ নাম্বারে ফোন করলেই গাড়ি বাসার সামনে এসে নিয়ে যাবে। আবার হাসপাতাল থেকে বাসায়ও পৌঁছে দিবে। আপাতত ডবলমুরিং থানা এলাকার মধ্যেই এই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে। তবে রোগীর অবস্থা বিবেচনায় বাইরেও এই সেবা প্রদান করা হবে। গণপরিবহন চলাচল বন্ধ থাকা পর্যন্ত সিএনজির সেবা পাওয়া যাবে। কিন্তু এম্বুল্যান্স সেবা অব্যাহত থাকবে।

এসময় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পংকজ দত্ত, সহকারি পুলিশ কমিশনার জনাব মোঃ মাহামুদুল হাসান মামুন, অফিসার ইনচার্জ, ডবলমুরিং মডেল থানা, জনাব মোহাম্মদ মহসীন, পিপিএম (বার), পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

রিলেটেড নিউজ

মা ও শিশু হাসপাতালে মোরশেদ-সানাউল্লাহ-আজাদের পূর্ণ প্যানেল জয়ী

মা ও শিশু হাসপাতালে মোরশেদ-সানাউল্লাহ-আজাদের পূর্ণ প্যানেল জয়ী

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, অধ্যক্ষ ...বিস্তারিত


বড়লেখায় সড়ক দুর্ঘটনায় তীব্র যানজট; নিসচা'রপ্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় তীব্র যানজট; নিসচা'রপ্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক

দৈনিক অনুসন্ধান : আফজাল হোসেন রুমেল, বড়লেখাঃ বড়লেখা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উত্তর চৌমুহনী গাজিটেকা স্থানে একটি কভার...বিস্তারিত


৫০ টাকায় ইচ্ছামতো আম-লিচু খাওয়ার সুযোগ মিলছে রাজশাহীতে

৫০ টাকায় ইচ্ছামতো আম-লিচু খাওয়ার সুযোগ মিলছে রাজশাহীতে

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করছেন শিক্ষিত তরুণ উদ্যোক্তা হাস...বিস্তারিত


২নং চৈক্ষ্যং ইউনিয়নে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

২নং চৈক্ষ্যং ইউনিয়নে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

দৈনিক অনুসন্ধান : আলীকদম উপজেলা প্রতিনিধিঃ বান্দরবান আলীকদমের ২নং চৈক্ষ্যং ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্...বিস্তারিত


চট্টগ্রাম টু সন্দ্বীপ নৌ-রুটে অযৌক্তিকভাবে স্পিড বোটের ভাড়া বৃদ্ধি: হয়রানির চরম মাত্রায় যাত্রী সাধারণ

চট্টগ্রাম টু সন্দ্বীপ নৌ-রুটে অযৌক্তিকভাবে স্পিড বোটের ভাড়া বৃদ্ধি: হয়রানির চরম মাত্রায় যাত্রী সাধারণ

দৈনিক অনুসন্ধান : মোঃ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ করোনার এই কঠিন পরিস্থিতিতে চট্টগ্রাম টু সন্দ্বীপ নৌ-রুটে স্পিডবোট এ...বিস্তারিত


এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ পরিবার কর্তৃক চট্টগ্রামসহ সারাদেশে শীতবস্ত্র বিতরণ

এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ পরিবার কর্তৃক চট্টগ্রামসহ সারাদেশে শীতবস্ত্র বিতরণ

দৈনিক অনুসন্ধান : মোঃ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ ২০১৯ সালে ১৬ই সেপ্টেম্বর থেকে ব্যা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর