dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


খুটাখালীতে পিতাকে কুপিয়ে জখম করল ছেলে

দৈনিক অনুসন্ধান    |    ১২:৩২ পিএম, ২০২২-১০-৩০

খুটাখালীতে পিতাকে কুপিয়ে জখম করল ছেলে

 

সেলিম উদ্দিন 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে 
ছেলের ধারালো দা’য়ের কুপে পিতা জখম হয়েছে। স্থানীয়রা জখমী ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে  উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। জখমী ব্যক্তির নাম সেলিম মুর্শেদ এম এ মাহবুব (৫০)। তিনি বর্নিত ইউনিয়নের মৃত আবদু ছালামের পুত্র।

স্থানীয়রা জানান, সাংসারিক কলহ নিয়ে সেলিম 
ও তার স্ত্রীর মধ্যে বনিবনা নেই দীর্ঘদিন ধরে। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। প্রায় সময় ছেলেরা বাবার কাছ থেকে টাকা দাবী করে। এতে করে পিতা-পুত্রের মধ্যে বাকবিতন্ডা হয়। 
 
ছেলে সৈয়দ মাহবুব মাসুম (২২) পিতাকে এর আগেও কয়েক দফে মারধর করে। প্রায় সময় ছেলের উত্তেজিত ভাব ও হিংস্রতা বুঝতে পেরে সেলিম মুর্শেদ বাড়িতে ঘুমান না। পাশ্ববর্তী চাচার বাড়িতে অবস্থান করে খাওয়া-দাওয়া করেন।

ঘটনার দিন বিকেলে চাচার বাড়ী থেকে নিজ বাড়িতে আসেন। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা তার ছেলে মাসুম ধারালো দা নিয়ে সেলিম মুর্শেদকে মাথায় কুপিয়ে জখম করে। প্রত্যক্ষদর্শীরা রক্তাক্ত জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। 
তবে এ ব্যাপারে অভিযুক্ত মাসুমের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সেলিম মুর্শেদের জেঠাত ভাই ছোটন জানান, আমার ভাইকে মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। সদর  হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার ছেলে এমনতর নিষ্টুরতা করেছে আপনারা দেখলে অবাক হবেন। 

বোন ইয়াছমিন ও মর্জিনা জানান, ছেলের এমন কান্ড দেখে আমরা স্তম্ভিত হয়েছি। তারা কি পশু। আমার ভাইকে যে বা যারা কুপিয়ে জখম করেছে আমি তাদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর