dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


"সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল এসোসিয়েশন" এর প্রতিষ্ঠা বার্ষিকীতে ইলিয়াস কামাল বাবুর শুভেচ্ছা বাণী

দৈনিক অনুসন্ধান    |    ১১:১০ পিএম, ২০২০-১০-১৮

সৃজনশীল সমাজ বিনির্মাণের উদ্দীপ্ত তারুণ্য সৃষ্টির পাঠশালা সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসেসিয়েশন এর ১৩তম বর্ষপূর্তি আজ।

'উঠো, জাগো এবং শ্রেয়কে বরণ করো' এ মহামতি মন্ত্রে দীক্ষিত 'ভালো বন্ধুর খোঁজে' শ্লোগানে ২০০৭ সালে ১৮ অক্টোবর  সন্দ্বীপের একঝাঁক সৃজনশীল তরুণদের নিয়ে যাত্রা শুরু করে সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন। 

এই দীর্ঘ পথপরিক্রমায় সমাজ ব্যবস্থার প্রতিকূলতায় অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে সন্দ্বীপে শিক্ষা, সাহিত্য,সামাজিক-সাংস্কৃতিক, ক্রীড়া ও মানবিক ক্ষেত্রে নাগরিক দায়বদ্ধতা থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে এই সংগঠন।

একটি সময় ছিলো, সমগ্র দেশ যখন মৌলবাদ, জঙ্গীবাদ আর স্বাধীনতার বিপক্ষের শক্তির থাবায়, প্রকৃত ইতিহাস চর্চা যখন বিলুপ্তির পথে, অন্যায়-অনিয়ম ও উশৃঙ্খলতায় যখন দেশ বিরোধী চক্র এ দেশকে ঘ্রাস করে যাচ্ছে ঠিক তখনই ৫২ ও ৭১ এর চেতনা বুকে ধারণ করে সংগঠনটির পথচলার সূচনা, মুক্তিযুদ্ধের কাঙ্খিত সমাজ বির্নিমানের লক্ষে বঙ্গবন্ধুর 'সোনার বাংলা' গঠনে তোমরা ছিলে প্রতিশ্রুতিবদ্ধ। 

'ভালো বন্ধুর খোঁজে' এগিয়ে চলা সংগঠন এই ভালো বন্ধুদের নিয়েই সামাজিক ও মানবিকতায় তোমরা চলেছো অনেক পথ, যাবে বহুদূর। তোমরা ছুটে গিয়েছো কখনও অসহায় পরিবারের পাশে, কখনও চিকিৎসা ব্যয়ের জন্যে, কখনও স্বেচ্ছায় রক্তদানে কখনও বা শীতার্ত মানুষের পাশে। স্বেচ্ছাসেবীতার পরিপূর্ণ মনোভাব নিয়ে আর্তমানবতার পাশে দাড়াতে সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন ছিলো বদ্ধপরিকর।

'উঠো, জাগো এবং শ্রেয়কে বরণ করো' সংগঠনের এ তিন মহামতি মন্ত্রে একটি আদর্শিক কোলহমুক্ত সমাজ বিনির্মানে সকল সদস্য সদা বদ্ধপরিকর। মাদক ও জঙ্গিবাদ নির্মূলের লড়াইয়ে সোচ্ছার থেকে একটি অহিংস সমাজ গঠনের সংগ্রামে সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের শত তরুণ কাজ করে যাচ্ছে। মাঠে-ময়দানে, সভা-সমাবেশ সংগঠনের সদস্যরা যেখানেই অন্যায়, যেখানেই অনিয়ম সেখানেই প্রতিবাদের ঝড় তুলেছে। সন্দ্বীপের প্রতিটি অধিকার সংগ্রামেও ছিলো সংগঠনের সক্রিয় অবস্থান।

সাহিত্য-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে আঁকড়ে ধরে ধারাবাহিক ভাবে সন্দ্বীপে তারুণ্যের যে উদ্যম সৃষ্টি হয়েছে সন্দ্বীপে তা অন্য কোনো সংগঠনের দ্বারা সম্ভব হয়েছে কিনা আমার বোধগম্যে নয়। সৃজনশীল, সৃষ্টিশীল ও সাহিত্য-সাংস্কৃতিক কর্মকান্ডে সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসেসিয়েশন নিরলসভাবে ভূমিকা রেখে যাচ্ছে। আমরা স্বপ্ন দেখি এক অনবদ্য সৃজনশীল সমাজ বিনির্মাণের, আমরা স্বপ্ন দেখি কুসংস্কারবিহীন সমাজ ব্যবস্থা, আমরা স্বপ্ন দেখি নারী মুক্তির, আমরা স্বপ্ন দেখি মাদক, ইভটিজিং ও জঙ্গীবাদ নির্মূল একটি দেশ। আমরা বিশ্বাস করি তারুণ্যের পরশেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব। এ দেশ আমাদের, এ দেশকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাবার দায়িত্বও তোমাদের।

হাটি-হাটি পা-পা করে সংগঠনের আজ ১৩ তম বর্ষে পদার্পন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অনেক চড়াই-উৎরাই পার করে আজকের এ অবস্থানে এসেছে। সেই সূচনালগ্ন থেকে আজ অব্দি সংগঠনের সকল সদস্যদের প্রতি অঢেল ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা।

সংগঠনের স্বপ্নসারথী হয়ে তোমরা পাড়ি দেবে দূর্গম পথ, এগিয়ে যাবে বহুদূর।

 

শুভেচ্ছান্তেঃ

ইলিয়াস কামাল বাবু,

উপদেষ্টা, সন্দ্বীপ ফ্রেন্ডস্ সার্কেল এসোসিয়েশন।

১৮ই অক্টোবর ' ২০২০ খ্রিঃ

রিলেটেড নিউজ

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত


সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর