শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৩:৪০ পিএম, ২০২১-০৩-২৬
বাংলাদেশে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমণকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা।
বেলা সোয়া দুইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় পুলিশ মূহুর্মূহু কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে, অন্যদিকে বিক্ষোভকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করেছে।
জানা গেছে, জুমার নামাজের পর হঠাৎ করে একদল ব্যক্তি মোদী বিরোধী শ্লোগান দিয়ে মিছিল শুরু করলে পুলিশ তাতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজনের আহত হবার খবর পাওয়া যাচ্ছে। পুরো এলাকায় পুলিশ সাজোয়া যান ও জলকামান নিয়ে অবস্থান নিয়েছে।
এর আগে গত কয়েকদিন ধরেই নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছেন কিছু ইসলামপন্থী ও বাম ধারার কয়েকটি সংগঠন।বৃহস্পতিবার দুপুরেও ঢাকার মতিঝিল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিস্তারিত আসছে.....
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited