dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


যাকাত দাতারা নিজ উদ্যোগে সম্পদের হিসেব করে যাকাত আদায় করবেন, এটাই ইসলামের নিয়ম

দৈনিক অনুসন্ধান    |    ০৮:৪৭ পিএম, ২০২১-০৫-০৮

যাকাত দাতারা নিজ উদ্যোগে সম্পদের হিসেব করে যাকাত আদায় করবেন, এটাই ইসলামের নিয়ম

মোঃ- জাবেদ হোসাইন, কাতার প্রতিনিধিঃ

দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের অধিকাংশ ধনীরা যাকাত দেয় না। যাকাত দিলেও সঠিক হিসাব করে সঠিক লোককে দেয় না। আর যারা যাকাত দেয় তাদের অধিকাংশই লোক দেখানো প্রচার সর্বস্ব দান করে। কোরআন মতে, রাষ্ট্রের পক্ষ থেকে যাকাত আদায় এবং বণ্টনের সুষ্ঠু ব্যবস্থাপনা করার কথা। কিন্তু কোনো রাষ্ট্র যদি ইসলামি রাষ্ট্র না হয়, তা হলে সেখানকার যাকাতদাতরা নিজ উদ্যোগে তার উদ্বৃত্ত সম্পদের হিসাব করে যাকাত দিতে হবে।

কর্মঠ গরিবদের আত্মকর্মসংস্থানে সহায়তা করে স্বাবলম্বী করার জন্য যাকাতের অর্থ ব্যয় করার মাধ্যমেই দারিদ্র্যমুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। দ্বীনের প্রসারে ও দ্বীনি শিক্ষার বিস্তারেও যাকাতের অর্থ ব্যয় করা যায়। যথার্থ কারণে ঋণগ্রস্ত এবং ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়লে তাদের ঋণমুক্তির জন্য যাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যাবে। মুসাফির যদি আর্থিক অসুবিধায় পড়েন, তবে তাকে যাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যাবে, যদিও তার বাড়ির অবস্থা ভালো থাকে।

যাকাত আর্থসামাজিক উন্নয়নের চাবিকাঠি। ধনী ও দরিদ্রের মাঝে বৈষম্য দূর করে ভ্রাতৃত্ব ও ভারসাম্যপূর্ণ সামাজিক ব্যবস্থার নাম আর্থসামাজিক উন্নয়ন। যে সমাজ আজ আমাদের কাছে স্বপ্নের সোনার হরিণ, আধুনিক ধনতান্ত্রিক বিশ্ব যে সমাজের কথা কল্পনাও করতে পারে না, আজ থেকে দেড় হাজার বছর আগে বৈষম্যপূর্ণ সে সমাজ উপহার দিয়েছিলো ইসলাম।

রাহাজানি, হত্যা-কলহ, সুদ, ক্ষুধা, দারিদ্র্য, অন্যায়-অবিচার, অনৈতিকতা, শ্রেণিবৈষম্য, ব্যভিচার, হত্যাসহ সব ধরনের অন্যায় অসামাজিক কাজ ছিল যে সমাজের অলংকার, সে শতধাবিভক্ত জাহেলি সমাজকে বিশ্বনবী মুহাম্মদ (সা.) স্বপ্নের সোনালি সমাজে পরিণত করেছিলেন ইসলাম নামক শান্তির ঝর্ণাধারার মাধ্যমে।

যাকাত ছিল সে সমাজের সব আর্থসামাজিক উন্নয়নের রূপকার। সোনালি শাসনব্যবস্থার ইতিহাসে এমন এক সময় ছিল যখন যাকাত নেয়ার মতো লোক পাওয়া যেত না। তখন মুসলিম, খ্রিস্টান, ইহুদি সব নাগরিক বৈষম্যহীন সামজের গর্বিত সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতো। শাসকবর্গ যাকাতের অর্থ সরকারি কোষাগারে জমা রাখতেন। এখনো সে পরিবেশ আসতে পারে, যদি যাকাতভিত্তিক অর্থনীতি এবং সুষম বণ্টননীতি নিশ্চিত করা যায়।

রিলেটেড নিউজ

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে "আমরা মুজিব" এর আয়োজনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত


ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত


ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত


নিউইয়র্কে সন্দ্বীপের

নিউইয়র্কে সন্দ্বীপের "আমানউল্লা প্রবাসী কল্যাণ পরিষদ" ইউ এস এ'র বনভোজন

দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ  আমান...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর